1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
প্রতি পোস্টে প্রিয়াঙ্কার আয় দুই কোটি টাকা - খবর ২৪ ঘণ্টা
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন

প্রতি পোস্টে প্রিয়াঙ্কার আয় দুই কোটি টাকা

  • প্রকাশের সময় : সোমবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২০

খবর২৪ঘন্টা বিনোদন ডেস্ক: কী সৌন্দর্য, কী অভিনয় সব কিছুতেই একে অপরকে টেক্কা দেন বলিউড নায়িকারা। এই প্রতিযোগিতায় শেষ নয়। অর্থসম্পদ নিয়েও প্রতিযোগিতা চলে। ইনস্টাগ্রামে কার কত ফলোয়ার এ নিয়েও হিসাব চলে।

নতুন খবর হলো- দীপিকা পাড়ুকোন, আলিয়া ভাটদের পেছনে ফেলে ইনস্টাগ্রামে সবচেয়ে বেশি ফলোয়ার ধরে রেখেছেন প্রিয়াঙ্কা চোপড়া।

সম্প্রতি ইনস্টাগ্রামে জনপ্রিয় সেলেব্রিটিদের একটি তালিকা প্রকাশিত হয়েছে। সেখানে ভারত থেকে শীর্ষে রয়েছেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহালি।

দ্বিতীয় স্থানেই অভিনেত্রী প্রিয়ঙ্কা চোপড়া। তিনি প্রথম ভারতীয় অভিনেত্রী, যার ইনস্টাগ্রামে ৫০ মিলিয়ন ফলোয়ার। বিরাটের ফলোয়ার ৫০.৪ মিলিয়ন।

ফলোয়ার সংখ্যার ভিত্তিতেই ইনস্টগ্রামের টাকার অঙ্ক নির্ধারিত হয়। যার ফলোয়ার যত বেশি, ইনস্টাগ্রামে ব্র্যান্ডের বিজ্ঞাপন করার জন্য তিনি তত বেশি টাকা পান।

ইনস্টাগ্রামে একটি পোস্টের জন্য প্রায় এক কোটি ৯৪ লাখ টাকা পেয়ে থাকেন প্রিয়াঙ্কা। বিরাটের ফলোয়ার বেশি হলেও তার টাকার অঙ্ক এ ক্ষেত্রে কম, এক কোটি ৪০ লাখ।

ভারতীয়দের মধ্যে দীপিকা পাড়ুকোন রয়েছেন তৃতীয় স্থানে। ২০১৯ সালের ইনস্টাগ্রাম রিচ লিস্ট তালিকার শীর্ষে রয়েছেন কাইলি জেনার। পোস্টপ্রতি তিনি প্রায় ৯ কোটি টাকা পেয়ে থাকেন।

খবর২৪ঘন্টা/নই

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team