1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
পুঠিয়ায় বিদেশী পিস্তল ও গুলিসহ আটক ১ - খবর ২৪ ঘণ্টা
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ন

পুঠিয়ায় বিদেশী পিস্তল ও গুলিসহ আটক ১

  • প্রকাশের সময় : বুধবার, ১৭ নভেম্বর, ২০২১

রাজশাহীর পুঠিয়া উপজেলায় একটি বিদেশী পিস্তল ও তিন রাউন্ড গুলিসহ মোঃ রফিক (৩৬) নামের এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৫।

মঙ্গলবার ১৭ নভেম্বর বিকেল ৫টার দিকে শিবপুর জাগীরপাড়া (কলাহাটা) এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটককৃত রফিক রাজশাহী পবা থানাধীন নওহাটা বেতকুড়ি এলাকার মোঃ সাইদার আলীর ছেলে।

র‌্যাবের একটি বিজ্ঞপ্তিতে জানাযায়, গোপন সংবাদের ভিত্তিতে পুঠিয়ার জায়গীরপাড়া (কলাহাটা) নামক স্থানে অভিযান পরিচালনা করেন র‍্যাব-৫ এর একটি অপারেশন দল। এসময় আটককৃত অস্ত্র ব্যবসায়ীর দেহ তল্লাশী চালিয়ে একটি বিদেশী পিস্তল, একটি ম্যাগজিন ও তিন রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়েছে।

আটককৃত আসামির বিরুদ্ধে পুঠিয়া থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।
বিএ/

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team