1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
পুঠিয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন - খবর ২৪ ঘণ্টা
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন

পুঠিয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন

  • প্রকাশের সময় : শনিবার, ১ আগস্ট, ২০২৬

পুঠিয়া প্রতিনিধি: ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, মশক নিধন এবং এডিস মশার প্রজননস্থল ধ্বংসে পরিষ্কার-পরিচ্ছন্নতা, কার্যক্রমের অংশ হিসেবে রাজশাহীর পুঠিয়ায় বিশেষ পরিচ্ছন্নতা, “রোধ করি ডেঙ্গু ও প্লাস্টিক পলিথিন দুষণ” অভিযান পরিচালিত হয়েছে।

শনিবার (১ আগস্ট) পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে উপজেলা প্রশাসন ও পুঠিয়া পৌরসভার উদ্যোগে আয়োজিত এ কর্মসূচির শুভ উদ্বোধন করেন রাজশাহী জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট কাজী শহিদুল ইসলাম।

মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী প্রতি শনিবার জনসাধারণকে সম্পৃক্ত করে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি, মশা নিধন, এডিস মশার প্রজননস্থল ধ্বংস এবং পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনার অংশ হিসেবে এ কর্মসূচি আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম বলেন, “ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারি উদ্যোগই যথেষ্ট নয়, এ বিষয়ে সাধারণ মানুষের সচেতন অংশগ্রহণ অত্যন্ত জরুরি। নিজেদের বাড়ি, আঙিনা, ছাদ ও আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে এবং কোথাও যেন পানি জমে না থাকে সেদিকে সবাইকে খেয়াল রাখতে হবে।

তিনি আরও বলেন, ডেঙ্গু প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে এবং প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচিতে জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাগণ, জনপ্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। এ সময় উপস্থিত সবাই ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি নিজ নিজ এলাকায় পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের অঙ্গীকার ব্যক্ত করেন।

খবর২৪ঘন্টা/মইসে

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team