1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
পাবনায় অস্ত্রসহ ৫ দুর্ধর্ষ সন্ত্রাসী গ্রেপ্তার - খবর ২৪ ঘণ্টা
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন

পাবনায় অস্ত্রসহ ৫ দুর্ধর্ষ সন্ত্রাসী গ্রেপ্তার

  • প্রকাশের সময় : সোমবার, ৫ ফেব্রুয়ারী, ২০১৮

পাবনা ব্যুরো: পাবনার ঈশ্বরদীতে অভিযান চালিয়ে পাঁচজন দুর্ধর্ষ সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীকে অস্ত্র-মাদকদ্রব্যসহ গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার দিবাগত রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় একটি আগ্নেয়াস্ত্র, দু’টি গুলি ও বেশকিছু মাদকদ্রব্য।

গ্রেপ্তারকৃতরা হলো-মঞ্জুর হোসেনের ছেলে আবুল কাশেম ওরফে লোলো (৩০), মোক্তার হোসেনের ছেলে পারভেজ গুল্লি (৩১), জব্বার হোসেনের ছেলে মাকুল হোসেন ওরফে বোমা মাকুল (৩০), ময়নুল হকের ছেলে রাজিব হোসেন (৩২) ও কামরুদ্দিনের ছেলে আরমান হোসেন গড্ডু (২৫)। এদের সবার বাড়ি ঈশ্বরদীতে।

পাবনার পুলিশ সুপার জিহাদুল কবির পিপিএম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অতিরিক্ত পুলিশ সুপার (ঈশ্বরদী সার্কেল) জহুরুল হকের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ টিম রবিবার দিবাগত গভীর রাতে ঈশ্বরদীর লোকোসেড এলাকায় অভিযানে যায়। অভিযানে দুর্ধর্ষ সন্ত্রাসী ও হত্যা, মাদক ও অস্ত্র আইন সহ ১০টি মামলার এজাহার নামীয় পলাতক আসামী আবুল কাশেম লোলোকে একটি বিদেশী রিভলবার ও ২টি গুলিসহ গ্রেপ্তার করা হয়।
এছাড়া একই এলাকা থেকে হত্যাসহ ৯টি মামলার এজাহার নামীয় আসামী পারভেজ গুল্লি, কুখ্যাত মাদক ব্যবসায়ী বোমা মাকুল, হত্যা ও মাদক মামলার পলাতক আসামী রাজিবকে হেরোইনসহ এবং পাবনা-নাটোর অঞ্চলের ইয়াবার অন্যতম ডিলার ও অস্ত্রধারী ক্যাডার আরমান হোসেন গড্ডুকে ইয়াবাসহ গ্রেপ্তার করে পুলিশ।

এ ঘটনায় ঈশ্বরদী থানায় অস্ত্র ও মাদক আইনে মামলা দায়ের করে গ্রেপ্তারকৃতদের সোমবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

খবর২৪ঘণ্টা.কম/নজ 

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team