1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
নেহার সঙ্গে ছেলের বিয়ে নিয়ে মুখ খুললেন উদিত নারায়ণ - খবর ২৪ ঘণ্টা
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন

নেহার সঙ্গে ছেলের বিয়ে নিয়ে মুখ খুললেন উদিত নারায়ণ

  • প্রকাশের সময় : সোমবার, ২০ জানুয়ারী, ২০২০

বিনোদন ডেস্ক: নেহা খুবই মিষ্টি মেয়ে। ও খুব সুন্দর গান করে। নেহাকে ব্যক্তিগতভাবে আমি খুবই পছন্দ করি। আর শুধু আমিই না, সব মানুষই ওকে খুবই পছন্দ করে। গায়িকা নেহা কাক্কর সম্পর্কে এমনটাই বলছিলেন বিখ্যাত সঙ্গীতশিল্পী উদিত নারায়ণ।

আসছে ভালোবাসা দিবসে উদিত নারায়ণের ছেলে আদিত্য নারায়ণকে বিয়ে করছেন নেহা। এ খবর সবারই জানা। সম্প্রতি ইন্ডিয়ান আইডলের একটি প্রমো ভিডিওতে তা দেখানো হয়। এদিকে সত্যি কি নেহাকে পুত্রবধূ করতে চান কিনা এ ব্যাপারে উদিত বলেন, ‘ ওরা দু’জনেই জুটি বাঁধছে। কিন্তু বাকিটা তো ওদের ব্যক্তিগত। এই ফেব্রুয়ারিতে বিয়ে করছে কিনা ওরা, তা আমার জানা নেই। কিন্তু যদি ওরা বিয়ে করে তবে আমার কোনও অসুবিধে নেই। ভালোই হবে, আমাদের গান-বাজনার পরিবারে একজন গায়িকা যুক্ত হবে।’ গেল বছর হিমাংশু কোহলির সঙ্গে ‘ব্রেক আপ’র খবরে শিরোনাম হয়েছিলেন নেহা কক্কর। নতুন বছর আসতেই বিয়ের খবর নিয়ে শিরোনাম হন তিনি।

জেএন

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team