1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
নারী দিবসে তাঁর ‘‌লেডি লাভ’‌কে কী বললেন বিরাট? - খবর ২৪ ঘণ্টা
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন

নারী দিবসে তাঁর ‘‌লেডি লাভ’‌কে কী বললেন বিরাট?

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৮ মার্চ, ২০১৮
khobor24ghonta.com

খবর২৪ ঘণ্টা, স্পোর্টস, ডেস্ক: পারফেক্ট বয়ফ্রেন্ড থেকে শুরু করে ড্রিম হাসবেন্ড। সবদিক থেকেই যোগ্য ভারতীয় ক্রিকেটের অধিনায়ক বিরাট কোহলি। স্ত্রী অনুষ্কা যাতে কোনও ধরনের অভিযোগ করতে না পারেন তার জন্য সর্বদাই কিছু না কিছু চেষ্টা করে চলেছেন বিরাট। বৃহস্পতিবার আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে নিজের একমাত্র ‘‌লেডি লাভ’‌–কে টুইটারে এক ভিডিওর মাধ্যমে শুভেচ্ছা জানালেন।

টুইটারে বিরাট ‘‌তাঁর জীবনে অসাধারণ নারী’ ক্যাপশন দিয়ে‌ ভিডিওটি পোস্ট করেন এবং সেটা ট্যাগ করেন অনুষ্কাকে। কী বললেন সেই ভিডিওতে বিরাট? ‌টুইটারের ভিডিওতে বিরাট বলেন, ‘‌কী করে পুরুষ এবং নারী সমান হয়? ‌নারীরা পুরুষদের চেয়ে সমানের তুলনায় অনেক ভাল।’‌ তিনি তাঁর ভিডিওর মাধ্যমেই তুলে ধরেছেন, ক্রমাগত ঘটে যাওয়া মেয়েদের ওপর অপরাধের ঘটনাও।

কিন্তু তা সত্ত্বেও মেয়েরা সব ক্ষেত্রেই তাঁদের উজ্জ্বল উপস্থিতির পরিচয় দিয়ে চলেছে। বিয়ের পর নারী দিবসে স্বামীর কাছ থেকে পাওয়া এটাই সেরা উপহার অনুষ্কার।
চার বছর একে–অপরের সঙ্গে চুটিয়ে প্রেম করার পর ২০১৭ সালের ডিসেম্বরে ইতালিতে গোপনে বিয়ে সারেন বিরুষ্কা। বিয়ের পর গ্র‌্যান্ড রিসেপসনের আয়োজন করা হয় দিল্লি এবং মুম্বইতে।

খবর২৪ঘণ্টা.কম/রখ

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team