1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
নাটোরে ট্রাকের ধাক্কায় পুলিশ কর্মকর্তা নিহত - খবর ২৪ ঘণ্টা
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন

নাটোরে ট্রাকের ধাক্কায় পুলিশ কর্মকর্তা নিহত

  • প্রকাশের সময় : সোমবার, ২২ ফেব্রুয়ারী, ২০২১

নাটোরে কোর্ট পুলিশের কর্মকর্তা বিষ্ণুপদ পাল (৪২) মর্নিং ওয়ার্ক করতে দ্রুতগামী একটি ট্রাকের ধাক্কায় নিহত হয়েছেন। সোমবার (২২ ফেব্রুয়ারি) সকালে নাটোর-ঢাকা মহাসড়কে নাটোর শহরের বড়হরিশপুর পুলিশ লাইনসের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত বিষ্ণুপদ পাল বগুড়া সদর থানার সেকেরকোল গ্রামের অমুল্য পালের ছেলে। নাটোর কোর্ট পুলিশের এটিএসআই পদে কর্মরত ছিলেন তিনি।

নাটোর সদর থানার ওসি (তদন্ত) আব্দুল মতিন জানান, সকাল সাড়ে ৬ টার দিকে তিনি পুলিশ লাইনস থেকে বের হয়ে পায়ে হেটে শহরের দিকে আসছিলেন। পথে পুলিশ লাইনসের পাশেই বড়হরিশপুর শ্মশান গেটের সামনে দ্রুতগতির একটি ট্রাক তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। ট্রাকের ধাক্কায় বিষ্ণুপদ সড়কের পাশে গুরুতর আহত হয়ে পড়ে যান।

ঘটনা জানার পর পুলিশ সদস্যসহ ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশ ট্রাকটি আটক করতে অভিযান শুরু করেছে বলে জানান নাটোরের পুলিশ সুপার লিটন কুমার সাহা।

জেএন

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team