1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
নওগাঁয় আড়াই লাখ শিশুকে হাম-রুবেলা টিকা দেয়া হবে - খবর ২৪ ঘণ্টা
বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৫:২১ অপরাহ্ন

নওগাঁয় আড়াই লাখ শিশুকে হাম-রুবেলা টিকা দেয়া হবে

  • প্রকাশের সময় : বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬

নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় হাম-রুবেলার প্রকোপ বাড়তে থাকায় জরুরী টিকাদান ক্যাম্পেইনের আয়োজন করা হয়েছে। আগামী ২০ এপ্রিল থেকে ১১ মে পর্যন্ত তিন সপ্তাহের ক্যাম্পেইন চলাকালে জেলার ১১ উপজেলা আর তিনটি পৌরসভায় মোট দুই লাখ ৬০ হাজার ৬৮৭ শিশুকে হাম-রুবেলার টিকা খাওয়ানোর লক্ষ্যমাত্রা ধরা হয়েছে।

বুধবার (১৫ এপ্রিল) সকাল ১০ টায় জেলা সিভিল সার্জনের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। ক্যাম্পেইন সম্পর্কে সাধারণ মানুষকে জানাতে জেলা স্বাস্থ্য বিভাগ এর আয়োজন করে।

সংবাদ সম্মেলনে সিভিল সার্জন ডা. আমিনুল ইসলাম বলেন, “ক্যাম্পেইন চলাকালে ৬ মাস থেকে ৫ বছর বয়সী শিশুদের হাম-রুবেলা টিকা প্রদান করা হবে। ইতোমধ্যেই জেলায় সাত হাজার শিশুকে হাম-রুবেলার টিকা দেয়া হয়েছে। এই টিকা সম্পূর্ণ নিরাপদ ও কার্যকর। এতে উল্লেখযোগ্য কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে সকল অভিভাবককে নির্ধারিত টিকা কেন্দ্রে উপস্থিত হয়ে শিশুদের টিকা নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে।” তিনি সংশ্লিষ্ট সকলকে সচেতন থাকা ও টিকাদান কার্যক্রমে সহযোগিতা করার আহ্বান জানান।

সম্মেলনে জানানো হয়, বর্তমানে জেলায় সন্দেহভাজন হাম আক্রান্ত ২৪১ শিশু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। সংবাদ সম্মেলন সঞ্চালনা করেন ডা. মুনির আলী আকন্দ।

খবর২৪ঘন্টা/মইসে

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By Khobor24ghonta Team