1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
দুর্গাপুরে মা-হারা শিশুর পাশে ইউএনও ফারজানা - খবর ২৪ ঘণ্টা
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন

দুর্গাপুরে মা-হারা শিশুর পাশে ইউএনও ফারজানা

  • প্রকাশের সময় : বুধবার, ১২ আগস্ট, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর দুর্গাপুর উপজেলার কিসমত গনকৈড় ইউনিয়নের গোপালপাড়া গ্রামে এক মা-হারা শিশুর পাশে দাঁড়িয়ে মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে হাবিবা ফারজানা। অসহায় পরিবারটির খোঁজ পেয়ে তিনি সরাসরি শিশুটির বাড়িতে গিয়ে নগদ অর্থ, খাদ্যসামগ্রী ও ফলমূল প্রদান করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, গোপালপাড়া গ্রামের আল-আমিনের স্ত্রী রিপা (২২) বেশ কিছুদিন ধরে নিখোঁজ রয়েছেন। তাদের দুই বছর বয়সী কন্যাশিশু সিন্থিয়া শারীরিক প্রতিবন্ধকতার কারণে হাঁটাচলা করতে পারে না। পরিবারটি চরম আর্থিক সংকটে দিন কাটাচ্ছে। বিষয়টি জানতে পেরে স্থানীয় গ্রাম পুলিশ রাজু আহমেদ উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করেন।

খবর পাওয়ার পর বুধবার (১২ আগস্ট) সকালে ইউএনও উম্মে হাবিবা ফারজানা শিশুটির বাড়িতে যান। তিনি শিশুর শারীরিক অবস্থা ও পরিবারের সার্বিক পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করেন এবং তাৎক্ষণিকভাবে ৫ হাজার টাকা নগদ অর্থসহ খাদ্যসামগ্রী ও ফলমূল তুলে দেন।

এ বিষয়ে ইউএনও উম্মে হাবিবা ফারজানা বলেন, “সকালে শিশুটিকে দেখতে তাদের বাড়িতে গিয়েছিলাম। পরিবারের আর্থিক অসচ্ছলতার বিষয়টি বিবেচনায় নগদ অর্থ ও খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। শিশুটির চিকিৎসা প্রয়োজন। তাই পরিবারটিকে উপজেলা কার্যালয়ে যোগাযোগ করতে বলা হয়েছে। চিকিৎসার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”

দুর্গাপুরে দায়িত্ব গ্রহণের পর থেকেই বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রেখে চলেছেন ইউএনও উম্মে হাবিবা ফারজানা। সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে সেবামূলক কর্মকাণ্ড পরিচালনার কারণে তিনি ইতোমধ্যে উপজেলার সাতটি ইউনিয়নজুড়ে মানুষের আস্থা ও ভালোবাসা অর্জন করেছেন। স্থানীয়দের ভাষ্য, মানবিকতা ও দায়িত্বশীলতায় তিনি দুর্গাপুরবাসীর হৃদয়ে বিশেষ স্থান করে নিয়েছেন। মানুষের মুখে মুখে এখন উচ্চারিত হচ্ছে তাঁর মানবিক কর্মকাণ্ডের প্রশংসা।

খবর২৪ঘন্টা/মইসে

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team