1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
দুর্গাপুরে ধানী জমির টপসয়েল কেটে পুকুর খনন, এস্কেভেটর-লোভেট জব্দ, দুই চালক আটক - খবর ২৪ ঘণ্টা
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ১১:৫১ অপরাহ্ন

দুর্গাপুরে ধানী জমির টপসয়েল কেটে পুকুর খনন, এস্কেভেটর-লোভেট জব্দ, দুই চালক আটক

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর দুর্গাপুর উপজেলায় অবৈধভাবে কৃষিজমির টপসয়েল কেটে পুকুর খননের মাধ্যমে জমির শ্রেণি পরিবর্তনের অভিযোগে অভিযান চালিয়ে একটি এস্কেভেটর, একটি লোভেট (লো-বেড ট্রেইলার) জব্দ এবং দুই চালককে আটক করেছে উপজেলা প্রশাসন।

সোমবার (৬ জুলাই ২০২৬) রাতে উপজেলার জয়নগর ইউনিয়নের আনুলিয়া এলাকায় প্রাপ্ত অভিযোগের ভিত্তিতে উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট লায়লা নূর তানজুর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

এ সময় ধানী শ্রেণির কৃষিজমির উর্বর টপসয়েল কেটে পুকুর খননের মাধ্যমে জমির শ্রেণি পরিবর্তনের কার্যক্রমের সত্যতা পাওয়া যায়। ঘটনাস্থল থেকে একটি এস্কেভেটর ও একটি লোভেট জব্দ করা হয় এবং সংশ্লিষ্ট দুই চালককে আটক করা হয়। এ ঘটনায় নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে বলে উপজেলা প্রশাসন জানিয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) লায়লা নূর তানজু বলেন, “কৃষিজমির উর্বর মাটি কেটে জমির শ্রেণি পরিবর্তন করা সম্পূর্ণ বেআইনি এবং পরিবেশ ও খাদ্যনিরাপত্তার জন্য মারাত্মক হুমকি। কোনো ব্যক্তি বা গোষ্ঠীকে আইনের বাইরে গিয়ে এ ধরনের কর্মকাণ্ড পরিচালনার সুযোগ দেওয়া হবে না। অবৈধভাবে টপসয়েল কাটা ও পুকুর খননের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। কৃষিজমি রক্ষায় উপজেলা প্রশাসনের অভিযান ভবিষ্যতেও কঠোরভাবে অব্যাহত থাকবে এবং জনস্বার্থে এ বিষয়ে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।”

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team