1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
তেঁতুল গাছে ঝুলছে দম্পতির লাশ - খবর ২৪ ঘণ্টা
রবিবার, ০৭ জুন ২০২৬, ০২:২৫ পূর্বাহ্ন

তেঁতুল গাছে ঝুলছে দম্পতির লাশ

  • প্রকাশের সময় : রবিবার, ১ মার্চ, ২০২০

খবর২৪ঘন্টা নিউজ ডেস্ক: জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার গুডুম্বা গ্রাম থেকে স্বামী-স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার সকালে তাদের নিজ বাড়ির অদূরে পুকুর পাড় সংলগ্ন জঙ্গলের কাছে একটি তেঁতুল গাছ থেকে গলায় রশি দিয়ে ঝুলে থাকা অবস্থায় তাদের মরদেহ উদ্ধার করা হয়।

আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু ওবায়েদ জানান ওই গ্রামের শাহীন মিয়া ও তার স্ত্রী আশা পারভিনের মরদেহ তাদের বাড়ির থেকে কিছু দূরে পুকুরপাড়ের জঙ্গল থেকে উদ্ধার করা হয়েছে। সেখানে তাদের মরদেহ গাছের ডালের সঙ্গে ঝুলানো ছিল।

দুজনই আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। আত্মহত্যার কারণ তদন্তের পর জানা যাবে। ময়নাতদন্তের জন্য লাশ দুটি জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালের মর্গে পাঠানো হবে বলে জানান ওসি ওবায়েদ।

খবর২৪ঘন্টা/নই

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team