1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
ডিএমপির ঊর্ধ্বতন ১৪ কর্মকর্তাকে বদলি - খবর ২৪ ঘণ্টা
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০২:৩৯ পূর্বাহ্ন

ডিএমপির ঊর্ধ্বতন ১৪ কর্মকর্তাকে বদলি

  • প্রকাশের সময় : সোমবার, ১৩ এপ্রিল, ২০২০

খবর২৪ঘন্টা নিউজ ডেস্ক: ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সহকারী পুলিশ কমিশনার (এসি) পদমর্যাদার ১৪ কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

সোমবার (১৩ এপ্রিল) ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ বদলি করা হয়।

আদেশে ডিএমপির বুনিয়াদী প্রশিক্ষণ থেকে ফিরে আসা ডিএমপির সহকারী পুলিশ কমিশনার মহিউদ্দীন আহমেদকে সহকারী পুলিশ কমিশনার (ট্রাফিক-অ্যাডমিন অ্যান্ড রিসার্চ), মোহাম্মদ খলিলুর রহমানকে সহকারী পুলিশ কমিশনার (পেট্রল-মোহাম্মদপুর), মো. হুমায়ুন কবিরকে সহকারী পুলিশ কমিশনার (ট্রাফিক-তেজগাঁও শিল্পাঞ্চল জোন), মধুসূদন দাসকে সহকারী পুলিশ কমিশনার (গোয়েন্দা-দক্ষিণ), মো. ইত্তেখারুল ইসলামকে সহকারী পুলিশ কমিশনার (পেট্রল-মিরপুর), জ্যোর্তিময় সাহাকে সহকারী পুলিশ কমিশনার (পিওএম-উত্তর), শাকিলা ইয়াসমিন সূচনাকে সহকারী পুলিশ কমিশনার (উইমেন সাপোর্ট অ্যান্ড ইনভেস্টিগেশন ডিভিশন) এবং সুরঞ্জনা সাহাকে সহকারী পুলিশ কমিশনার (এস্টেট) হিসেবে বদলি করা হয়েছে।

একই আদেশে সহকারী পুলিশ কমিশনার মোহাম্মদ ইমরুলকে সহকারী পুলিশ কমিশনার (প্রটেকশন), মাহফুজুর রহমানকে সহকারী পুলিশ কমিশনার (পিওএম-পশ্চিম), এম. রাকিবুল হাসান ভূঞাকে সহকারী পুলিশ কমিশনার (প্রটেকশন), রাজন কুমার সাহাকে সহকারী পুলিশ কমিশনার (ডিপ্লোমেটিক সিকিউরিটি), মো. তানভীর রহমানকে সহকারী পুলিশ কমিশনার (লজিস্টিকস্) এবং আশফাক আহমেদকে সহকারী পুলিশ কমিশনার (পিএস অ্যান্ড আইআই) হিসেবে বদলি করা হয়।

আদেশটি অবিলম্বে কার্যকরের নির্দেশ দেয়া হয়েছে।

খবর২৪ঘন্টা/নই

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team