1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
ট্রলি-মোটরসাইকেল সংঘর্ষে সাবেক ইউপি চেয়ারম্যান নিহত - খবর ২৪ ঘণ্টা
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:৩৩ পূর্বাহ্ন

ট্রলি-মোটরসাইকেল সংঘর্ষে সাবেক ইউপি চেয়ারম্যান নিহত

  • প্রকাশের সময় : বুধবার, ২ ডিসেম্বর, ২০২০

কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলায় সেলোমেশিন চালিত ট্রলির সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী রায়গঞ্জ ইউপির সাবেক চেয়ারম্যান নুরুজ্জামান মন্ডল (৬০) নিহত হয়েছেন। নুরুজ্জামান নাগশ্বেরী উপজলোর রায়গঞ্জ ইউনিয়নের রায়গঞ্জ বাজার এলাকার বাসিন্দা।তিনি নাগেশ্বরী উপজেলার ২ নম্বর রায়গঞ্জ ইউনিয়ন পরষিদের সাবেক চেয়ারম্যান ছিলেন।

মঙ্গলবার (১ ডিসেম্বর) দিনগত রাত ১০টার দিকে ভুরুঙ্গামারী উপজেলার আন্ধারীঝাড় বাজারের আয়নাল মন্ডলের চাতাল সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি করালে সেখানে তার মৃত্যু হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নুরুজ্জামান নিজ বাড়ি নাগেশ্বরী উপজেলার রায়গঞ্জ বাজার থেকে মোটরসাইকলে যোগে ভূরুঙ্গামারী উপজেলার আন্ধারীঝাড় বাজার যাচ্ছিলেন। পথিমধ্যে আয়নাল মন্ডলের চাতাল সংলগ্ন এলাকায় ভুরুঙ্গামারী থেকে আসা সেলোমেশিন চালিত ট্রলির সঙে মুখোমুখি সংর্ঘষ হয়। এতে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি করলে রাতেই তার মৃত্যু হয়।

ভুরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আতিয়ার রহমান দুর্ঘটনায় মৃত্যুর বিষয়টির সত্যতা নিশ্চিত করেন।

জেএন

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team