1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
টুইঙ্কলকে অভিনয় করতে বারণ করেছেন অক্ষয়! - খবর ২৪ ঘণ্টা
বুধবার, ০৩ জুন ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ন

টুইঙ্কলকে অভিনয় করতে বারণ করেছেন অক্ষয়!

  • প্রকাশের সময় : বুধবার, ১২ সেপ্টেম্বর, ২০১৮

খবর২৪ঘণ্টা, বিনোদন :তিনি অনেকেরই এক সময়ের হার্টথ্রব। অনেক ছবিতে অভিনয় করেছেন। যার মধ্যে বেশ কিছু ব্লকবাস্টার। কিন্তু অক্ষয় কুমারকে বিয়ের পর অভিনয় আর করেননি টুইঙ্কল খন্না।

বই লিখছেন ইদানিং। স্বামী অক্ষয়ের সঙ্গে প্রযোজনাও করছেন। খুব সম্প্রতি মুক্তি পেয়েছে টুইঙ্কলের তিন নম্বর বই, ‘পায়জামাস আর ফরগিভিং’।

কিন্তু সবই না হয় হল। ফিল্মে কামব্যাকের কি কোনও সম্ভাবনা আছে?

সম্প্রতি এক সংবাদমাধ্যমকে সাক্ষাৎকারে টুইঙ্কল জানিয়েছেন, অক্ষয় কুমার তাঁকে দুটো জিনিস এক্কেবারে বন্ধ করে দিতে বলেছেন। এক অভিনয় করা চলবে না। আর দুই স্ট্যান্ড আপ কমেডি। কিন্তু কারণটা কী?টুইঙ্কলের কথায়, ‘‘স্ট্যান্ড-আপ কমেডি আমার খুব পছন্দের। বাড়িতে প্রায়শই আমি ক্যামেরার সামনে দাঁড়িয়ে প্র্যাকটিস করি। কিন্তু আমার হাজবান্ড আমাকে অভিনয়ে আর ফিরতে বারণ করেছেন। স্ট্যান্ড-আপ কমেডিটাও এক্কেবারে ভুলে যেতে বলেছেন। ওর মতে এই দুটোতেই আমি ভয়ঙ্কর!”

তা হলে কি সত্যিই বড় পর্দায় টুইঙ্কলকে আর দেখা যাবে না? কী বলছেন অক্ষয়?

খবর২৪ঘণ্টা,কম/জন

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team