
চারঘাট প্রতিনিধি: রাজশাহীর চারঘাট মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে তিনটি পৃথক মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
শনিবার (১ আগস্ট) চারঘাট মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহাবুবুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ টিম এসআই আবদুল গনি,রাজু আহমেদ ও আলমসহ পুঠিয়া থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত আসামির নাম হলো সুজন আলী। সে চারঘাট থানার পূর্ব বালাদিয়ার গ্রামের মৃত ইনছার আলীর ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃত সুজন আলীর বিরুদ্ধে তিনটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল। এর মধ্যে পুঠিয়া থানার একটি মাদক মামলায় (জিআর নং-৩৬৩/১৮) ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন (সংশোধনী-২০০৪) অনুযায়ী তার বিরুদ্ধে ছয় মাসের সাজা পরোয়ানা ছিল। এছাড়া নাটোর সদর থানার একটি চুরি মামলা এবং চারঘাট থানার অপর একটি মাদক মামলায়ও সে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি ছিল।
গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
চারঘাট মডেল থানার ওসি মাহাবুবুর রহমান জানান, “আদালতের পরোয়ানা কার্যকর করা এবং পলাতক আসামিদের আইনের আওতায় আনতে চারঘাট থানা পুলিশের এই ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।”
খবর২৪ঘন্টা/মইসে
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।