1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
গাছের লিচু পেড়ে রুমে রুমে পৌঁছে দিলেন হল সংসদের নেতারা - খবর ২৪ ঘণ্টা
শনিবার, ০২ মে ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন

গাছের লিচু পেড়ে রুমে রুমে পৌঁছে দিলেন হল সংসদের নেতারা

  • প্রকাশের সময় : শনিবার, ২ মে, ২০২৬

রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বিজয়-২৪ হলের গাছগুলো থেকে লিচু পেড়ে প্রতিটি রুমে পৌঁছে দেওয়া হয়েছে।

গতকাল শুক্রবার (১ মে) দুপুরে হল সংসদের নেতারা শিক্ষার্থীদের রুমে রুমে লিচু পৌঁছে দেন। এসময় উপস্থিত ছিলেন হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মো. জামিরুল ইসলাম।

হল সূত্রে জানা যায়, হলের গাছগুলো থেকে প্রায় পাঁচ হাজার লিচু সংগ্রহ করা হয়। এসব লিচু পিএইচডি ব্লকসহ ১৩৫টি রুমে এবং হলের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে সমানভাবে ভাগ করে প্যাকেট আকারে বিতরণ করা হয়। প্রতিটি রুমে ২৫-৩০টি করে টাটকা লিচু পৌঁছে দেওয়া হয়।

বিজয়-২৪ হল সংসদের ভিপি রাসেল মিয়া বলেন, ‌‘গত বছরও আমরা বিজয়-২৪ হলের প্রতিটি লিচু গাছের ফল শিক্ষার্থীদের মধ্যে বণ্টন করেছিলাম। সেই ধারাবাহিকতায় এবছরও শিক্ষার্থীদের সহায়তায় গাছ থেকে লিচু সংগ্রহ করা হয়েছে। পরে সেগুলো প্রতিটি রুমে শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হয়েছে।’

এ বিষয়ে হলের প্রভোস্ট অধ্যাপক জামিরুল ইসলাম বলেন, ‘হলের একটি লিচু গাছে এবছর প্রচুর ফল ধরেছিল। আমরা সেগুলো সব শিক্ষার্থীর মাঝে বিতরণ করতে চেয়েছিলাম। লিচু সংগ্রহ করে প্রতিটি রুমে পৌঁছে দেওয়া হয়েছে। পাশাপাশি কর্মকর্তা-কর্মচারীদেরও দেওয়া হয়েছে। সবাই মিলে উৎসবমুখর পরিবেশে এটি উপভোগ করেছি।’

 

খবর২৪ঘন্টা/এসএফ

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By Khobor24ghonta Team