1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
কেমন হবে ‘সন্ন্যাসী রাজা’র শেষ পর্ব? দেখুন ভিডিয়ো - খবর ২৪ ঘণ্টা
বুধবার, ০৩ জুন ২০২৬, ০৭:২৯ অপরাহ্ন

কেমন হবে ‘সন্ন্যাসী রাজা’র শেষ পর্ব? দেখুন ভিডিয়ো

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১২ জুলাই, ২০১৮

বিনোদন,ডেস্ক: শেষ হতে চলেছে জনপ্রিয় ধারাবাহিক ‘সন্ন্যাসী রাজা।’ দীর্ঘ কয়েক মাস ধরে বিম্ববতী, মেজকুমার মন ভরিয়েছিলেন দর্শকদের। নেগেটিভ চরিত্রে দেখা গিয়েছিল রাজ পরিবারের চিকিত্সককে। সেই টানটান কাহিনি এ বার শেষের পথে।

গল্প অনুযায়ী এখনও বিম্ববতী এবং মেজকুমারের বিরোধিতা করে চলেছেন চিকিত্সক। কিন্তু শেষ পর্যন্ত কি চিকিত্সকের মুখোশ খুলতে পারবেন বিম্ববতী? গ্রামবাসীদের সামনে তাঁর কুকীর্তি ফাঁস হবে কি? সব কিছুই জানা যাবে শেষ অধ্যায়ে। যার প্রোমো সদ্য সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন বিম্ববতী ওরফে অভিনেত্রী অদ্রিজা রায়।

এই ধারাবাহিক সমৃদ্ধ হয়েছিল সাবিত্রী চট্টোপাধ্যায়, মাধবী মুখোপাধ্যায়ের মতো শিল্পীর অভিনয়ে। এ ছাড়া সাহেব চট্টোপাধ্যায়, অদ্রিজা রায়কে একেবারে অন্য লুকে দর্শক পেয়েছিলেন। সব মিলিয়ে জনপ্রিয় এই ধারাবাহিকের শেষ হওয়ার খবরে মনখারাপ দর্শকদের একটা বড় অংশের।

https://www.instagram.com/p/BlFkr3aH7RU/?taken-by=adrija_addy

খবর২৪ঘণ্টা.কম/জেএন

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team