1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
কুষ্টিয়ায় ট্রাক-সিএনজি’র সংঘর্ষ, শিশুসহ নিহত ৫ - খবর ২৪ ঘণ্টা
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন

কুষ্টিয়ায় ট্রাক-সিএনজি’র সংঘর্ষ, শিশুসহ নিহত ৫

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০১৯

খবর২ ৪ঘণ্টা,  ডেস্ক: কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কের ভেড়ামারা পাওয়ার হাউস যাত্রী ছাউনির সামনে ট্রাক এবং সিএনজি’র মুখোমুখি সংঘর্ষে নারী ও শিশুসহ পাঁচ জন নিহত হয়েছেন।

আজ মঙ্গলবার বিকেল ৩টার দিকে এ সড়ক দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন রাজশাহীর বাঘা উপজেলার রুনা বেগম (২৬), রজনী খাতুন (৭) ও সিএনজি চালক মো. জামান (৩২)। অন্য দুই জনের নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত)

শুভ্র প্রকাশ দাস বলেন, বিকেল ৩টার দিকে একটি যাত্রীবাহী সিএনজি কুষ্টিয়া অভিমুখে যাওয়ার সময় বিপরীতমুখী দ্রুতগামী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সিএনজি চালক নিহত এবং শিশুসহ চার যাত্রী গুরুতর আহত হন। পরে আহতদের উদ্ধার করে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে রুনা বেগম ও রজনী খাতুনের মৃত্যু হয়। অন্যদিকে অপর দুই যাত্রীকে আশঙ্কাজনক অবস্থায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে প্রেরণ করা হলে চিকিৎসাধীন অবস্থায় তারাও মারা যান।

জেএন

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team