1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
কারাগারের ১০ কারারক্ষী করোনা আক্রান্ত - খবর ২৪ ঘণ্টা
শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০১:৪৭ পূর্বাহ্ন

কারাগারের ১০ কারারক্ষী করোনা আক্রান্ত

  • প্রকাশের সময় : বুধবার, ২৯ এপ্রিল, ২০২০

খবর২৪ঘন্টা নিউজ ডেস্ক: ঢাকা কেন্দ্রীয় কারাগারের ১০ জন কারারক্ষী করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন। গত কয়েক দিনে তাদের একাধিকবার পরীক্ষা করা হলে ফলাফল পজিটিভ আসে।

এই ১০ জন বর্তমানে জিঞ্জিরা ২০ শয্যা হাসপাতাল, মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল ও মিরপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন। ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেলার মাহবুবুর ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, আক্রান্তদের ১০ জনই পুরান ঢাকার কারাগারে থাকতেন। তাদের দায়িত্ব ছিল অসুস্থ বন্দিদের বিভিন্ন হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসা করানো। কিছুদিন আগে এক কারারক্ষী প্রথমে করোনাভাইরাসে আক্রান্ত হয়। এর সংস্পর্শে যারা ছিল তাদেরসহ পুরান ঢাকার কারাগারে থাকা আরও বেশ কয়েকজনের করোনা পরীক্ষা করা হলে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) জানায় করোনা পরীক্ষায় তাদের পজিটিভ এসেছে।

তবে কেরানীগঞ্জের কারাগারের ভেতরে থাকা করোনা আক্রান্ত এখন পর্যন্ত কেউ হয়নি। সম্প্রতি ঢাকা কেন্দ্রীয় কারাগারের এক সাজাপ্রাপ্ত আসামি কিডনি রোগে আক্রান্ত হয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি করোনা রোগে আক্রান্ত হয়েছেন। তার বয়স (৬০) বছর। তিনি ডায়ালাইসিসের রোগী ছিলেন।

খবর২৪ঘন্টা/নই

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team