1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
করোনা পরিস্থিতি পর্যবেক্ষণের দায়িত্বে ৪৫ কর্মকর্তা - খবর ২৪ ঘণ্টা
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন

করোনা পরিস্থিতি পর্যবেক্ষণের দায়িত্বে ৪৫ কর্মকর্তা

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৪ জুলাই, ২০২০

খবর২৪ঘন্টা নিউজ ডেস্ক: সারা দেশের করোনা পরিস্থিতি পর্যবেক্ষণে ৪৫ কর্মকর্তাকে দায়িত্ব দিয়ে মনিটরিং কমিটি পুনর্গঠন করে প্রজ্ঞাপন দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। কমিটিকে প্রতিমাসে একবার করে হাসপাতাল পরিদর্শন করে প্রতিবেদন জমা দিতে হবে।

প্রজ্ঞাপনে হাসপাতালের পরিষ্কার পরিচ্ছন্নতা, যন্ত্রপাতি ব্যবহার, ওষুধ ও সম্পদ ক্রয় ব্যবস্থাপনা, সরবরাহকৃত খাদ্যের মানের বিষয়ে অগ্রাধিকার ভিত্তিতে সরেজমিনে পরিদর্শনের কথা বলা হয়েছে।

এছাড়া সামগ্রিক বিষয়ে মনিটরিংয়ের পর দিনে একটি করে সমন্বিত প্রতিবেদন জমা দেয়ার কথা বলা হয়েছে প্রজ্ঞাপনে।

এর আগে গত ৭ এপ্রিল মনিটরিং কমিটি গঠন করে। সেই প্রজ্ঞাপন সংশোধন করে ৪৫ কর্মকর্তাকে দায়িত্ব দিয়ে কমিটি পুনর্গঠন করলো স্বাস্থ্য মন্ত্রণালয়।

খবর২৪ঘন্টা/নই

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team