1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
উপকূলবাসীর নিরাপদ পানির দাবিতে মোরেলগঞ্জে নাগরিক সমাবেশ ও পদযাত্রা - খবর ২৪ ঘণ্টা
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৯:০৯ অপরাহ্ন

উপকূলবাসীর নিরাপদ পানির দাবিতে মোরেলগঞ্জে নাগরিক সমাবেশ ও পদযাত্রা

  • প্রকাশের সময় : সোমবার, ২৪ আগস্ট, ২০২৬

মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি: উপকূলীয় অঞ্চলের মানুষের নিরাপদ পানির সংকট দ্রুত নিরসনের দাবিতে বাগেরহাটের মোরেলগঞ্জে নাগরিক সমাবেশ, পদযাত্রা ও সংলাপ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৪ আগস্ট) মোরেলগঞ্জ উপজেলা চত্বরে মোরেলগঞ্জ ও শরণখোলার ভুক্তভোগী নাগরিক সমাজের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় নাগরিক সমাজের প্রতিনিধি, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও ভুক্তভোগী জনগোষ্ঠীর প্রতিনিধিরা অংশ নেন।

কর্মসূচিতে বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তন, লবণাক্ততা বৃদ্ধি ও বিভিন্ন প্রাকৃতিক কারণে উপকূলীয় মোরেলগঞ্জ ও শরণখোলা অঞ্চলে নিরাপদ ও সুপেয় পানির সংকট দিন দিন তীব্র হচ্ছে। দীর্ঘদিন ধরে এ সংকটে ভুগছেন স্থানীয় মানুষ। বিশেষ করে নারী, শিশু ও প্রান্তিক জনগোষ্ঠীকে নিরাপদ পানি সংগ্রহে বাড়তি দুর্ভোগ পোহাতে হচ্ছে।

সমাবেশ ও পদযাত্রা শেষে মোরেলগঞ্জ উপজেলা পরিষদ হলরুমে নাগরিক সমাজ ও স্থানীয় কর্তৃপক্ষের মধ্যে উপজেলা পর্যায়ে সংলাপ অনুষ্ঠিত হয়। এতে উপকূলীয় অঞ্চলের নিরাপদ পানির সংকট, জলবায়ু পরিবর্তনের প্রভাব এবং এ সংকট মোকাবিলায় করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সংলাপে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট-৪ (মোরেলগঞ্জ-শরণখোলা) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মো. আব্দুল আলীম। সভাপতিত্ব করেন মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা হাবিবুল্লাহ।

বক্তারা উপকূলবাসীর জন্য দ্রুত, টেকসই ও দীর্ঘমেয়াদি নিরাপদ পানির ব্যবস্থা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান। পাশাপাশি জলবায়ু পরিবর্তনের ফলে বিপদাপন্ন জনগোষ্ঠীর অভিযোজন সক্ষমতা বাড়াতে কার্যকর উদ্যোগ গ্রহণের দাবি জানান তারা।

আয়োজকরা জানান, উপ কূলবাসীর নিরাপদ পানির অধিকার নিশ্চিত করা এবং জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর সমস্যা স্থানীয় পর্যায়ে তুলে ধরতেই এ নাগরিক কর্মসূচির আয়োজন করা হয়েছে।

কর্মসূচিটি জাগরণী চক্র ফাউন্ডেশনের আয়োজনে ‘বাংলাদেশে জলবায়ু পরিবর্তনে বিপদাপন্ন জনগোষ্ঠীর সহনশীলতা ও অভিযোজন সক্ষমতা শক্তিশালীকরণ এবং নাগরিক সমাজের ক্ষমতায়ন (সৃজন)’ প্রকল্পের সহযোগিতায় অনুষ্ঠিত হয়। এতে বিএমজেড ও নেটজ বাংলাদেশের সহযোগিতা ছিল।

খবর২৪ঘন্টা/মইসে

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team