1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
২৪ ঘণ্টায় মৃত্যু ৩৯, শনাক্ত ৩৯৪৬ জন - খবর ২৪ ঘণ্টা
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন

২৪ ঘণ্টায় মৃত্যু ৩৯, শনাক্ত ৩৯৪৬ জন

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২০

খবর২৪ঘন্টা ডেস্ক: দেশজুড়ে ২৪ ঘণ্টায় করোনা রোগী শনাক্ত হয়েছেন ৩ হাজার ৯৪৬ জন । এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ১ লাখ ২৬ হাজার ৬০৬ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা গেছেন আরো ৩৯ জন। এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৬২১ জনে।

আজ বৃহস্পতিবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান সংস্থা‌টির অ‌তি‌রিক্ত মহাপ‌রিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. না‌সিমা সুলাতানা

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় নমুনা নমুনা পরীক্ষা করা হয় ১৭ হাজার ৯৯৯ টি।

প্রসঙ্গত, গত ৮ই মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয় বলে জানিয়েছে সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)। শুরুর দিকে রোগীর সংখ্যা কম থাকলেও এখন সংক্রমণ সারাদেশে ছড়িয়ে পড়েছে।

গত ডিসেম্বরের শেষ সপ্তাহে চীনের উহানে করোনা ভাইরাসের সংক্রমণ শুরু হয়। ভাইরাসটি ক্রমে সারা বিশ্বে ছড়িয়ে পড়ে।

চীনের পর ইরান, কোরিয়াসহ বেশকিছু দেশে সংক্রমণ ছড়ালেও সবচেয়ে বেশি করোনা আঘাত হানে ইতালি, স্পেনসহ ইউরোপের দেশগুলোতে।

খবর২৪ঘন্টা/ এএইচআর

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team