1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
সুশান্তের মৃত্যুর তদন্তে নতুন মোড় - খবর ২৪ ঘণ্টা
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১১:০৬ অপরাহ্ন

সুশান্তের মৃত্যুর তদন্তে নতুন মোড়

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২০

খবর২৪ঘন্টা ডেস্ক: বলিউড অভিনেতা ​সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর তদন্তের স্বার্থে এবার বড় পদক্ষেপ নিচ্ছে মুম্বাই পুলিশ। জানা যাচ্ছে, সুশান্তের ব্রান্দার ফ্ল্যাট থেকে ৫টি ডায়েরি উদ্ধার করা হয়েছে। ওই ডায়েরি গুলি দেখে বিভিন্ন সূত্র খতিয়ে দেখবে পুলিশ।

পাশাপাশি মৃত্যুর আগে অর্থাৎ গত ১০ দিন ধরে সুশান্ত যাদের সঙ্গে যোগাযোগ করেছেন, তাদেরও নোটিশ পাঠানো হবে। তদন্তের স্বার্থেই ওই ব্যক্তিদের নোটিশ পাঠানো হবে এবং জিজ্ঞাসাবাদ করা হবে।বন্ধু-বান্ধব থেকে পরিবার কিংবা ইন্ডাস্ট্রির লোকজন, মৃত্যুর আগে সুশান্ত যাদের সঙ্গে যোগাযোগ করেছেন, প্রত্যেককে জিজ্ঞাসাবাদ করা হবে। এসবের সঙ্গে সুশান্তের শেষ সিনেমা দিল বেচারা-র পরিচালক মুকেশ ছাবরাকেও পুলিশ জিজ্ঞাসাবাদ করতে পারে।

গত ১৪ জুন মুম্বাইয়ের ব্রান্দার নিজের ফ্ল্যাটে আত্মহত্যা করেন সুশান্ত সিং রাজপুত। সুশান্তের ময়নাতদন্তের রিপোর্টে তার মৃত্যুর কারণ হিসেবে আত্মহত্যার কথা সামনে উঠে এলেও, কেন অভিনেতা ওই পদক্ষেপ নিলেন, তা ভাবাচ্ছে প্রায় প্রত্যেককেই। সেই কারণেই সুশান্তের চিকিৎসক, পরিবারের লোক, কাছের বন্ধুদের পুলিশ জিজ্ঞাসাবাদ করতে পারে।

এসবের পাশাপাশি মুম্বাই পুলিশ ইতোমধ্যেই ইন্ডাস্ট্রির ৫ প্রযোজনা সংস্থাকে নোটিশ পাঠিয়েছে। বলিউডের বেশ কয়েকজন বড় প্রযোজক এং পরিচালককেও এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। সুশান্ত কেন আত্মহত্যা করলেন! পরিস্থিতির চাপে পড়েই কি এই পদক্ষেপ নিতে বাধ্য হয়েছেন তিনি, এমন বেশ কিছু বিষয় ভাবাচ্ছে পুলিশকে।

এএইচআর

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team