1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
সুন্দরগঞ্জে বজ্রপাতে কিশোর নিহত, আহত ১ - খবর ২৪ ঘণ্টা
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১০:১৩ পূর্বাহ্ন

সুন্দরগঞ্জে বজ্রপাতে কিশোর নিহত, আহত ১

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৬ আগস্ট, ২০১৯

সুন্দরগঞ্জ(গাইবান্ধা)প্রতিনিধি:
গাইবান্ধার সুন্দরগঞ্জে আকষ্মিক বজ্রপাতে রফিকুল ইসলাম (১৮) নামে এক কিশোর ঘটনা¯’লেই নিহত হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়ে নিহত রফিকুলের পিতা আবু তালেব (৫০) রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। স্থানীয়রা জানান, শুক্রবার (১৬ আগষ্ট) দুপুরে উপজেলার তারাপুর ইউনিয়নের নিজাম খাঁ গ্রামের আবু তালেব পুত্র রফিকুলকে সঙ্গে নিয়ে বাড়ির পাশে তিস্তা নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ধারের খালে পাট জাগ দি”িছলেন। এ সময় আকষ্মিকভাবে বজ্রপাতের ঘটনা ঘটলে পুত্র রফিকুল ঘটনাস্থলেই মারা যায়।

এ ঘটনায় আহত রফিকুলের পিতা আবু তালেবকে মুমূর্ষু অবস্থায উদ্ধার করে রমেক হাসপাতালে পাঠানো হয়েছে। ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম জানান, আহত আবু তালেব নিজাম খাঁ গ্রামের মৃত বেঙ্গু শেখের পুত্র আর নিহত রফিকুল আবু তালেবের পুত্র। বিষয়টি নিশ্চিত করে থানা অফিসার ইনচার্জ- এসএম আব্দুস সোবহান জানান, ঘটনা¯’লে থানার এসআই জসীম উদ্দিনকে পাঠানো হয়েছে।

আর/এস

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team