1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
সাবরিনার অবৈধ সম্পদ অনুসন্ধানে ৪ জনকে দুদকে জিজ্ঞাসাবাদ - খবর ২৪ ঘণ্টা
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন

সাবরিনার অবৈধ সম্পদ অনুসন্ধানে ৪ জনকে দুদকে জিজ্ঞাসাবাদ

  • প্রকাশের সময় : রবিবার, ২৬ জুলাই, ২০২০

খবর২৪ঘন্টা নিউজ ডেস্ক: জেকেজি হেলথ কেয়ারের চেয়ারম্যান ডা. সাবরিনা চৌধুরীর বিরুদ্ধে আট কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানে কাজী মো. আল নূর, মো. শাহবুদ্দীন হাওলাদার ও রাজ্জাক তালুকদারসহ চারজনকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রোববার (২৬ জুলাই) দুদকের উপপরিচালক মোছা. সেলিনা আখতার মনির নেতৃত্বে দুদকের বিশেষ তদন্ত দল তাদের জিজ্ঞাসাবাদ করে।অভিযোগে বলা হয়, সরকারি কর্মকর্তা হিসেবে বহাল থেকে ক্ষমতার অপব্যবহার করে সাবরিনা তার স্বামী আরিফ চৌধুরীর সহায়তায় করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করেছেন। ১৫ হাজার ৪৬০টি জাল প্রতিবেদন তৈরি ও সরবরাহ করে তিনি আট কোটি টাকা হাতিয়ে নেন করেছেন। এছাড়াও জানা উৎসের বাইরে অজানা উৎস থেকে অর্থ উপার্জনের অভিযোগও আছে সাবরিনার বিরুদ্ধে।

খবর২৪ঘন্টা/নই

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team