1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
র‍্যাগিংয়ের বিষয়ে সতর্ক করলো রাবি প্রশাসন - খবর ২৪ ঘণ্টা
বুধবার, ০৬ মে ২০২৬, ০৯:০৬ অপরাহ্ন

র‍্যাগিংয়ের বিষয়ে সতর্ক করলো রাবি প্রশাসন

  • প্রকাশের সময় : বুধবার, ৬ মে, ২০২৬

রাবি প্রতিনিধি: র‍্যাগিংকে সামাজিক অপরাধ উল্লেখ করে এর বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) প্রশাসন।

বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে, প্রথম বর্ষের ক্লাস শুরুর প্রেক্ষাপটে নবীনদের জন্য ক্যাম্পাসে নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।

বুধবার (৬ মে) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. মাহবুবর রহমান এ সতর্কবার্তা দেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, র‍্যাগিংয়ের ফলে শিক্ষার স্বাভাবিক পরিবেশ বিঘ্নিত হয় এবং এর শিকার শিক্ষার্থীরা মারাত্মক মানসিক বিপর্যয়ের মুখে পড়েন। এ কারণে ক্যাম্পাসের কোথাও কোনো ধরনের র‍্যাগিং না করার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানানো হয়েছে।

এতে আরও বলা হয়, কেউ র‍্যাগিং করলে বা কাউকে র‍্যাগিং করতে প্ররোচিত করলে প্রমাণ সাপেক্ষে বিশ্ববিদ্যালয়ের বিদ্যমান বিধি অনুযায়ী কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

সতর্কবার্তার পাশাপাশি নবীন শিক্ষার্থীদের সঙ্গে পরিচিতি বা মতবিনিময় অনুষ্ঠান আয়োজনের ক্ষেত্রে সংশ্লিষ্ট বিভাগের সভাপতির পূর্বানুমতি নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয় প্রশাসন বিষয়টি বিভাগ ও ইনস্টিটিউটের নোটিশ বোর্ড, অফিস এবং ওরিয়েন্টেশন ক্লাসে প্রচারের জন্য সংশ্লিষ্টদের অনুরোধ জানিয়েছে।

আগামী ১০ মে থেকে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ক্লাস শুরু হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

খবর২৪ঘন্টা/এসএফ

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By Khobor24ghonta Team