1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
রাজশাহীতে পরিত্যক্ত অবস্থায় ৪ রাউন্ড পিস্তলের গুলি উদ্ধার - খবর ২৪ ঘণ্টা
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন

রাজশাহীতে পরিত্যক্ত অবস্থায় ৪ রাউন্ড পিস্তলের গুলি উদ্ধার

  • প্রকাশের সময় : সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগরীতে পরিত্যক্ত অবস্থায় চার রাউন্ড পিস্তলের গুলি উদ্ধার করেছে এসআরবি ৫।

সোমবার (২১ সেপ্টেম্বর) রাত সোয়া ১২টার দিকে মহানগরীর শাহমখদুম থানাধীন বাস টার্মিনাল থেকে খানকা শরীফগামী পাকা সড়কসংলগ্ন নতুন নির্মাণাধীন একটি আবাসিক এলাকা থেকে এসব গুলি উদ্ধার করা হয়।

এসআরবি ৫ এর সিপিএসসি, রাজশাহী সোমবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করে।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি ৫ জানতে পারে, শাহমখদুম থানাধীন বাস টার্মিনাল থেকে খানকা শরীফগামী পাকা সড়কের পাশে মো. মতিন (৫৫) নামের এক ব্যক্তির চায়ের দোকানের প্রায় ২০০ গজ পূর্ব পাশে নতুন নির্মাণাধীন আবাসিক এলাকায় পরিত্যক্ত অবস্থায় পিস্তলের গুলি পড়ে রয়েছে।

সংবাদের ভিত্তিতে সোমবার রাত সোয়া ১২টার দিকে সেখানে অভিযান চালানো হয়। এ সময় সাদা পলিথিনে রাখা স্টার কোম্পানির সিগারেটের প্যাকেটের ভেতর থেকে পরিত্যক্ত অবস্থায় চার রাউন্ড পিস্তলের গুলি উদ্ধার করা হয়।

পরে উপস্থিত সাক্ষীদের সামনে উদ্ধার করা গুলিগুলো বিধি অনুযায়ী জব্দ করা হয়।

খবর২৪ঘন্টা/মইসে

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team