1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
যৌন-সম্মোহনের পারদ চড়িয়ে 'কসৌটি' ২ কাল থেকে শুরু - খবর ২৪ ঘণ্টা
বুধবার, ০৩ জুন ২০২৬, ০৪:৩৯ অপরাহ্ন

যৌন-সম্মোহনের পারদ চড়িয়ে ‘কসৌটি’ ২ কাল থেকে শুরু

  • প্রকাশের সময় : সোমবার, ২৪ সেপ্টেম্বর, ২০১৮

বিনোদন,ডেস্ক: ক্রমেই পারদ চড়ছে ‘কসৌটি জিন্দগি কে ২ ‘ ঘিরে। এদিন মুক্তি পেল সিরিয়ালের অন্যতম প্রোমো। উল্লেখ্য, এই সদ্য মুক্তিপ্রাপ্ত প্রোমোয় সূত্রধার হিসাবে দেখা যাচ্ছে, শাহরুখকে। আর তিনি গল্প বলছেন অনুরাগ -প্রেরণার। এই প্রেমকাহিনিতে এবার উঠে এল কমলিকার চরিত্রটি। ‘কসৌটি জিন্দগি কি ‘ সিরিয়ালের খলনায়িকা হিসাবে দেখা গিয়েছিল কমলিকাকে। সেই চরিত্রে দেখা যায় অভিনেত্রী উর্বশী ঢোলাকিয়াকে। নতুন ‘কসৌটি জিন্দগি কে ২’ ধারাবাহিকে সেই চরিত্রে দেখা যেতে চলেছে টেলি অভিনেত্রী হিনা খানকে। আর কমলিকার চরিত্রকে কেন্দ্র করেই তৈরি হয়েছে ‘কসৌটি জিন্দগিকে ২’-এর নতুন প্রোমো। যে প্রোমোয় কার্যত ঝড় তুলে দিয়েছে হিনার যৌন সম্মোহন।

আর ২৪ ঘণ্টার অপেক্ষা । তারপর সমস্ত কৌতূহলের অবসান ঘটিয়ে ফের একবার ভারতীয় টেলিভিশনে আসতে চলেছে অনুরাগ প্রেরণার প্রেমকাহিনি। কাল থেকে শুরু হচ্ছে ‘কসৌটি জিন্দগিকে ২’।

দূর্গাপুজোর আবহে এই প্রোমো এক্কেবারে জমজমাট। নতুন ‘কসৌটি’-তে প্রেরণার ভূমিকায় রয়েছেন এরিকা ফার্নান্ডেজ, অনুরাগের ভূমিকায় থাকছেন পার্থ সামন্থন।

খবর২৪ঘণ্টা.কম/জেএন        

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team