1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
যেখান থেকে কম পয়সায় পাওয়া যায়, আমরা ভ্যাকসিন নেব - খবর ২৪ ঘণ্টা
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৬:২২ অপরাহ্ন

যেখান থেকে কম পয়সায় পাওয়া যায়, আমরা ভ্যাকসিন নেব

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২০

খবর২৪ঘন্টা নিউজ ডেস্ক: দেশে মহামারি করোনাভাইরাসের (কোভিড-১৯) ভ্যাকসিন আনা প্রসঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যেখান থেকে কম পয়সায় ভ্যাকসিন পাওয়া যায় সেখান থেকে আমরা নেব এবং মানুষকে করোনামুক্ত করব।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) জাতীয় সংসদের চলমান অধিবেশনের সমাপনী বক্তব্যে এ কথা বলেন প্রধানমন্ত্রী।

শেখ হাসিনা বলেন, ‘করোনা মোকাবিলায় পানির মতো টাকা খরচ হয়েছে। এখানে অনেকে অনেকভাবে দেখতে পারে। দুর্নীতি দেখতে পারে। কিন্তু আমরা মহামারি মোকাবিলায় মানুষের জীবন বাঁচানোর দিকে গুরুত্ব দিয়েছি। টাকার দিকে আমরা তাকাইনি।’

প্রধানমন্ত্রী বলেন, ‘অনেক দেশ ভ্যাকসিন নিয়ে গবেষণা করছে। আমাদের সঙ্গে যোগাযোগ করছে। আমরা যেখান থেকে কম পয়সায় ভ্যাকসিন পাওয়া যায় আমরা নেব। মানুষকে করোনামুক্ত করব।’

এ সময় করোনা মোকাবিলায় সরকারের বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন সংসদ নেতা।

জেএন

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team