1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
মহাদেবপুরে র‌্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে সমবায় দিবস পালন - খবর ২৪ ঘণ্টা
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৮:২০ অপরাহ্ন

মহাদেবপুরে র‌্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে সমবায় দিবস পালন

  • প্রকাশের সময় : রবিবার, ৮ নভেম্বর, ২০২৬

মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি: “করবো সমবায়, গড়বো দেশ সবার জন্য বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর মহাদেবপুরে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালন করা হয়েছে।

রবিবার দুপুরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের সংসদ সদস্য মো. ফজলে হুদা বাবুল। উপজেলা নির্বাহী অফিসার মানজুরা মুশাররফ এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমবায় অফিসার পলাশ কুমার প্রামাণিক। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন থানার ওসি মো. ওমর ফারুক, আকজ বহুমুখী সমবায়ী সমিতি লি. এর সভাপতি মো. হাসানুজ্জামান, মহাদেবপুর উপজেলা নার্সারী বহুমুখী সমবায় সমিতি লি. এর সম্পাদক আজমীর আলী প্রমূখ।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল নাঈম বিনতে আজিজ, এমপির প্রতিনিধি সুলতান মামুনুর রশীদ মামুন, বিএনপির সাংগঠনিক সম্পদক এস. এম আব্দুল হান্নান, বিএনপি নেতা মো. মিরাজুল ইসলাম মিরাজ, উপজেলা কৃষকদলের সহ সভাপতি মো. ইমরুল কায়েস সাজু, ইউপি চেয়ারম্যান শামসুল আলম বাচ্চু, উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক মো. মতিউর রহমান মতি । শেষে উপজেলার শ্রেষ্ঠ সমবায়ী শিয়ালী অর্পণ কৃষি উন্নয়ন সমবায়ী সমিতি লি. এর সভাপতি মো. আব্দুল কাদের, আকজ বহুমুখী সমবায়ী সমিতি লি. এর সভাপতি মো. হাসানুজ্জামান ও ইউনিক কৃষি উন্নয়ন সমবায় সমিতি লি. এর সদস্য মো. জহুরুল ইসলামকে পুরস্কার প্রদান করা হয়। এর আগে একটি র‌্যালী উপজেলা পরিষদের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে।

খবর২৪ঘন্টা/মইসে

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team