1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
মন্ত্রণালয়কে শোকজের জবাব দিলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক - খবর ২৪ ঘণ্টা
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন

মন্ত্রণালয়কে শোকজের জবাব দিলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক

  • প্রকাশের সময় : বুধবার, ১৫ জুলাই, ২০২০

খবর২৪ঘন্টা নিউজ ডেস্ক: রিজেন্ট হাসপাতালের সঙ্গে চুক্তি নিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছে শোকজ নোটিশের জবাব দিলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ। বুধবার ১৬ জুলাই বেলা সোয়া ১২টায় তিনি সচিবালয়ে স্বাস্থ্য সচিব আবদুল মান্নানের কাছে কাগজ জমা দেন।

স্বাস্থ্য সচিব আবদুল মান্নান সাংবাদিকদের বলেন, ‘মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ স্বাস্থ্য মন্ত্রণালয়কে লিখিত জবাব দিয়েছেন। আমরা সেটি পেয়েছি। সেই জবাবের সঙ্গে তিনি অনেকগুলো কাগজ সংযুক্তি দিয়েছেন। সেগুলো পর্যালোচনা করা হবে।’

তিনি আরও বলেন, ‘আমরা দেখবো যে, তার কাছে যা জানতে চেয়েছি সেগুলো তার জবাবে আছে কিনা। জবাবে সন্তুষ্ট হলেও আমরা লিখিতভাবে জানাবো, এবং সন্তুষ্ট না হলে ব্যবস্থা নেব তা আপনারা জানবেন।’

খবর২৪ঘন্টা/নই

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team