1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
বিরাট কোহলির সঙ্গে খেলতে চান সানি লিওন! - খবর ২৪ ঘণ্টা
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন

বিরাট কোহলির সঙ্গে খেলতে চান সানি লিওন!

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৮ জানুয়ারী, ২০২১

বর্তমানে বিশ্বজুড়ে নারী ক্রিকেট খেলা খুব জনপ্রিয় । তবে পুরুষের সঙ্গে এক হয়ে নারী ক্রিকেটাররা খেলেছেন এমনটা দেখা যায়নি কখনও। তাহলে সানি লিওন কিসের কথা বলতে চেয়েছেন?

কোহলিদের সঙ্গে খেলতে নামার ইচ্ছে প্রকাশ করেছেন বলে সংবাদ প্রকাশ করেছে ভারতের আনন্দবাজার পত্রিকা। আরটিভি নিউজের পাঠকদের জন্য তা তুলে ধরা হলো।  বিরাট কোহলিদের সঙ্গে খেলতে নামার ইচ্ছে প্রকাশ করলেন অভিনেত্রী সানি লিওন! ব্যাগ গুছিয়ে নেওয়ার ইঙ্গিতও দিলেন তিনি। সামনেই ভারতের মাটিতে ইংল্যান্ড সিরিজ। ভারতীয় দলের সঙ্গে সত্যিই মাঠে নামবেন নাকি সানি?

সম্প্রতি একটি পোস্টে সে রকমই ইঙ্গিত দিলেন প্রাক্তন পর্নস্টার ও বলিউড অভিনেত্রী। পোস্টের ক্যাপশনে লেখা, ‘ইংল্যান্ডের মুখোমুখি হওয়ার জন্য ব্যাগ গোছাই নাকি তা হলে? নিচে হ্যাশট্যাগে লেখা, ইন্ডিয়ান ক্রিকেট টিম’।

পোস্টের ভিডিওটি দেখলেই বোঝা যাবে মশকরা করছেন সানি লিওন। ভিডিওটিতে দেখা গেছে ব্যাট হাতে দাঁড়িয়ে আছেন অভিনেত্রী। পেছনে তার ছোট ছেলে উইকেট নিয়ে নাড়াচাড়া করতে ব্যস্ত। সামনে থেকে ছুটে এলো বল। প্রবল দাপটে একেবারে ছক্কা হাঁকিয়ে দিলেন সানি। ক্যামেরা ঘুরতেই দেখা গেল বল বেশ খানিকটা দূরে গিয়ে পড়েছে। খোদ ‘বোলার’ বল পাকড়াও করতে ছুটলেন সেদিকে। এ অভিনেত্রী নিজেকে ক্রিকেটার হিসেবে যোগ্য বলে মনে করেন। তাই হয়তো মজা করে এই ক্যাপশন।

জেএন

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team