1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
বাগাতিপাড়ায় ৫০ পিস ইয়বাসহ আটক ৪ - খবর ২৪ ঘণ্টা
বুধবার, ১০ জুন ২০২৬, ০৯:৩৫ পূর্বাহ্ন

বাগাতিপাড়ায় ৫০ পিস ইয়বাসহ আটক ৪

  • প্রকাশের সময় : বুধবার, ২৭ ডিসেম্বর, ২০১৭

নাটোর প্রতিনিধিঃ নাটোরের বাগাতিপাড়ায় পৃথক অভিযানে ৫০ পিস ইয়াবাসহ চার মাদক ব্যবসায়িকে আটক করেছে মডেল থানা পুলিশ। মঙ্গলবার রাতে তাদের আটক করা হয়।
থানা সূত্রে জানা যায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার জামনগর ইউনিয়নের কালিকাপুর এলাকায় মঙ্গলবার রাত ১১ টার দিকে পৃথক দুটি অভিযান চালায় পুলিশ। ওই অভিযানে এসআই লেবুমিয়ার নেতৃত্বে বাজিদপুর গ্রামের আনিসুর রহমানের ছেলে আরিফ সরকার (৩৪) কালিকাপুর গ্রামের ওয়াজেদ আলির ছেলে জিল্লুর রহমান (২৫) কে আটক করে এবং তাদের কাছ থেকে ৩১ পিস ইয়াবা উদ্ধার করে। অপর অভিযানে কালিকাপুর গ্রামের মৃত আদম আলীর ছেলে জাহিদ আলী (৩৭) ও মৃত আফছারুল আলীর ছেলে হালীম (৪০) কে আটক করে এসআই মোকসেদ আলীর নেতৃত্বে এবং তাদের কাছ থেকে ৩১ পিস ইয়াবা উদ্ধার করা হয় ।
বাগাতিপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন ইয়াবাসহ আটকের সত্যতা নিশ্চিত করে বলেন আটক কৃত চার ইয়াবা ব্যবসায়িদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে এবং আজ দুপুরে তাদের নাটোর জেল হাজতে প্রেরন করা হয়।

খবর২৪ঘণ্টা.কম/রখ

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team