1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
প্রেম ও স্বপ্নভঙ্গ নিয়ে অনেক কথা জানালেন বলিউড অভিনেত্রী রেখা - খবর ২৪ ঘণ্টা
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০২:২১ অপরাহ্ন

প্রেম ও স্বপ্নভঙ্গ নিয়ে অনেক কথা জানালেন বলিউড অভিনেত্রী রেখা

  • প্রকাশের সময় : রবিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০১৮
khobor24ghonta.com

খবর২৪ঘণ্টা.বিনোদন,ডেস্ক: প্রেম ও স্বপ্নভঙ্গ নিয়ে অনেক কথা জানালেন বলিউড অভিনেত্রী রেখা। নিজের ভগ্নহৃদয় নিয়ে আভাসে ইঙ্গিতে অনেক কথাই বললেন রেখা।
শুক্রবার সন্ধ্যায় কিংবদন্তী সঙ্গীত শিল্পী আশা ভোঁসলকে সম্মান জানানোর অনুষ্ঠানে রেখা এমন অনেক কথাই বলেলেন, যা আগে কখনো বলেননি। তিনি বললেন, ‘যাকে আমি ভালোবাসি তার থেকে দূরে সরে যাই। আর যাকে অনেক বেশি ভালোবাসি, তার থেকে তো যোজন দূরে চলে যাই। কারণ, এমন না করলে দুনিয়াই আমারে দূরে সরিয়ে দেয়।’
শুক্রবার সন্ধ্যায় আশা ভোঁসলেকে পঞ্চম যশ চোপড়া জাতীয় পুরস্কারে সম্মানিত করা হয়। তার হাতে পুরস্কার তুলে দেন মহারাষ্ট্রের রাজ্যপাল ও রেখা।
অনুষ্ঠানে জয়াপ্রদা, পদ্মিণী কোলাপুরী, পুনম ধিলোঁ, পরিণীতি চোপড়া, অলকা ইয়াগনিক ও জ্যাকি শ্রফের মতো তারকা উপস্থিত ছিলেন।

খবর২৪ঘণ্টা.কম/জন

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team