1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
‘প্রভাসের মনে কার জায়গা’ - খবর ২৪ ঘণ্টা
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ন

‘প্রভাসের মনে কার জায়গা’

  • প্রকাশের সময় : রবিবার, ১০ ডিসেম্বর, ২০১৭

খবর২৪ঘণ্টা.বিনোদন,ডেস্ক: দক্ষিণী নায়িকা অনুষ্কা শেট্টির সঙ্গে তাঁর সম্পর্ক এবং এনগেজমেন্টের গুজবে বাতাস সরগরম। পাশাপাশি ‘বাহুবলী’ রূপে তাঁকে দেখার পর থেকে নাকি তাঁর জন্য ৬ হাজার বিয়ের প্রস্তাবও এসেছে। দক্ষিণী সুপারস্টার প্রভাসকে ঘিরে ঘুরে বেড়াচ্ছে এই সমস্ত মুখরোচক খবর। রুপোলি পর্দার মোস্ট এলিজিব্যল ব্যাচেলার তিনি। তবে, অনুষ্কা শেট্টির সঙ্গে তাঁর সম্পর্কের সমস্ত খবরকেই রটনা বলে উড়িয়ে দিয়েছেন অভিনেতা। বরাবরই দাবি করে এসেছেন, অনুষ্কা শেট্টির তাঁর শুধুমাত্র খুব ভালো বন্ধু। এবং তাঁর মনে নায়িকার জন্য তেমন কোনও অনুভূতিই নেই। তবে, অবশেষে তিনি সেই অভিনেত্রীর নামটা মুখ ফুটে বলেই ফেললেন, যাঁর জন্য তাঁর মনে অনেকটা জায়গা রয়েছে। শুধু তাই নয়, সেই অভিনেত্রী তাঁর পছন্দের নায়িকাও। আবার সেই নায়িকার সঙ্গে বাহুবলী কানেকশনও রয়েছে। তাহলে কি গুজব সত্যি হয়ে গেল? ‘বাহুবলী’-র মনের গোপন কোণে রয়েছেন ‘দেবসেনা’-ই?

দক্ষিণী তারকা প্রভাসের মনে যে নায়িকার জন্য বিশেষ জায়গা রয়েছে, তিনি আর কেউ নন, বলিউডের জনপ্রিয় অভিনেত্রী রবিনা ট্যান্ডন। এই প্রসঙ্গে প্রভাস বলেন, ‘আমি রবিনার বিশাল বড় ভক্ত। বেশিরভাগ সময়েই আমি ‘আন্দাজ আপনা আপনা’র ‘এ লো জি সনম’ গানটা শুনতে থাকি। আমার খুবই পছন্দের গান।’

কিন্তু, রবিনা ট্যান্ডনের সঙ্গে ‘বাহুবলী’র কোন কানেকশন রয়েছে? সারা বিশ্ব জুড়ে ‘বাহুবলী’-র এই যে এত সাফল্য, তাঁর পিছনে গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন রবিনা ট্যান্ডনের স্বামী অনিল থাডানি। তিনিই বিশ্বজুড়ে ‘বাহুবলী’ ছবিটি ডিস্ট্রিবিউট করেছেন।

খবর২৪ঘণ্টা.কম/জন

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team