1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
নওগাঁয় এক গৃহবধূকে গলা কেটে হত্যা - খবর ২৪ ঘণ্টা
বুধবার, ১৭ জুন ২০২৬, ১১:৪৪ পূর্বাহ্ন

নওগাঁয় এক গৃহবধূকে গলা কেটে হত্যা

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০১৮
khobor24ghonta.com

নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর রানীনগর উপজেলায় ফরিদা বেওয়া (৫৫) নামে এক গৃহবধূকে গলা কেটে হত্যা করা হয়েছে।

বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) সকালে নিহতের মরদেহ উদ্ধার করে পুলিশ। ফরিদা বেওয়া উপজেলার পারইল বিষা নাপিতপাড়া গ্রামের মৃত সিরাজুল ইসলামের স্ত্রী।

ফরিদার ছেলে ফরিদ হোসেন  জানান, আমি আমার মা ও আমার স্ত্রী সাবিনা ইয়াসমিন একসঙ্গে থাকি। আমি গ্রামের একটি পুকুরের চৌকিদারের কাজ করি। (বুধবার) ১৪ ফেব্রুয়ারি রাতে পাহারা দিতে চলে যায়। সকালে এসে দেখি আমার বাড়ির সামনে গ্রামের লোকজনের ভিড়। বাড়ির ভেতরে যাওয়া পর দেখি আমার মা বারান্দায় বিছানার উপর গলা কাটা অবস্থায় পড়ে আছেন।

রানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএসএম সিদ্দিকুর রহমান জানান, প্রাথমিকভাবে সাবিনাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মরদেহ উদ্ধার করে নওগাঁ সদর আধুনিক হাসপাতালে পাঠানো হয়েছে।

খবর২৪ঘণ্টা.কম/রখ

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team