
তানোর (রাজশাহী) প্রতিনিধি: রাজশাহীর তানোরে ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৮ জুলাই) সকাল সাড়ে ১০টায় তানোর উপজেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন তানোর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নাঈমা খান।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তানোর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বার্নাবাস হাসদাক এবং তানোর থানার তদন্ত কর্মকর্তা (ইন্সপেক্টর) মোয়াজ্জেম হোসেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ওয়াজেদ আলী, উপজেলা মৎস্য কর্মকর্তা সাজু চৌধুরী, তানোর বিএমডিএর সহকারী প্রকৌশলী নাইমুল হাসান এবং তানোর পৌর বিএনপির আহ্বায়ক একরাম আলী মোল্লা।
এছাড়া বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, গণমাধ্যমকর্মী ও ছাত্র প্রতিনিধিরা সভায় অংশগ্রহণ করেন।
সভায় ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ, সমন্বয় ও সার্বিক প্রস্তুতি নিয়ে আলোচনা করা হয়। দিবসটি যথাযোগ্য মর্যাদা, শৃঙ্খলা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে পালনে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করা হয়।
খবর২৪ঘন্টা/এসএফ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।