1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
ঢাকা ছেড়েছেন ৩৬৪ বিদেশি নাগরিক - খবর ২৪ ঘণ্টা
সোমবার, ০৮ জুন ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন

ঢাকা ছেড়েছেন ৩৬৪ বিদেশি নাগরিক

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২০

খবর২৪ঘন্টা নিউজ ডেস্ক:বিশ্বব্যাপী করোনাভাইরাস ছড়িয়ে পড়ার প্রেক্ষাপটে গত দুদিনে ঢাকা ছেড়েছেন ৩৬৪ জন মালয়েশিয়া ও ভুটানের নাগরিক। করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে বাংলাদেশে আজ ২৬ মার্চ থেকে মোট ১০ দিন নাগরিকদের জরুরি কাজ ছাড়া ঘরের বাইরে বের হওয়ার ওপর সরকারি নিষেধাজ্ঞা আরোপের প্রেক্ষাপটে তারা নিজ দেশে ফিরে গেছেন। এদের বেশিরভাগই দেশ দুটির ঢাকাস্থ দূতাবাসের কর্মী ছিলেন।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) এ তথ্য নিশ্চিত করেছে।

সংস্থাটি জানিয়েছে, বুধবার (২৫ মার্চ) রাতে মালয়েশিয়ান এয়ারলাইন্সের একটি ফ্লাইটে মালয়েশীয় নাগরিকরা ঢাকা ত্যাগ করেন। ওই ফ্লাইটে মালয়েশীয় দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীরাসহ দেশটির মোট ২২৫ জন নাগরিক ছিলেন।

অন্যদিকে, বৃহস্পতিবার সকালে ২টি বিশেষ ফ্লাইটে ঢাকা ছেড়েছেন ১৩৯ জন ভুটানের নাগরিক । ওই দুটি ফ্লাইটে ঢাকাস্থ ভুটান দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীরাসহ বাংলাদেশে অধ্যয়নরত দেশটির শিক্ষার্থীরা ছিলেন।

খবর২৪ঘন্টা/নই

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team