1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
ঢাকায় কয়েকশ পেশাজীবীর এনসিপিতে যোগদান - খবর ২৪ ঘণ্টা
শুক্রবার, ২২ মে ২০২৬, ০৮:২০ অপরাহ্ন

ঢাকায় কয়েকশ পেশাজীবীর এনসিপিতে যোগদান

  • প্রকাশের সময় : শুক্রবার, ২২ মে, ২০২৬

নিউজ ডেস্ক: ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ থেকে জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিয়েছেন কয়েকশ মানুষ। তারা বিভিন্ন পেশাজীবী সংগঠনের সদস্য বলে জানা গেছে। তবে তারা তেমন আলোচিত নন।

শুক্রবার (২২ মে) বিকালে জাতীয় প্রেস ক্লাবের কাজী নজরুল ইসলাম অডিটোরিয়ামে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে তারা এনসিপিতে যোগদান করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম, ঢাকা মহানগর উত্তর এনসিপির আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব, ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক ইসহাক সরকার ও যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদসহ কেন্দ্রীয় নেতারা।

প্রতিক্রিয়া ব্যক্ত করেন নতুন যোগদান করা নেতারা। তারা বলেন, তারুণ্যের প্রতি আকৃষ্ট হয়ে তারা এনসিপিতে যোগ দিয়েছেন।

খবর২৪ঘন্টা/মইসে

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team