1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
ডিএনসির অভিযানে বাস থেকে ১ হাজার বুপ্রেনরফাইন উদ্ধার - খবর ২৪ ঘণ্টা
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ১১:৩২ অপরাহ্ন

ডিএনসির অভিযানে বাস থেকে ১ হাজার বুপ্রেনরফাইন উদ্ধার

  • প্রকাশের সময় : শনিবার, ৪ জুলাই, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: বগুড়ায় একটি যাত্রীবাহী বাস থেকে ১ হাজার অ্যাম্পুল বুপ্রেনরফাইন ইনজেকশন উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এ সময় মাদক পাচারের অভিযোগে এক নারীকে গ্রেফতার করা হয়েছে।

শনিবার (৪ জুলাই) বিকেল সাড়ে ৪টা থেকে ৫টা ২০ মিনিট পর্যন্ত বগুড়া সদর উপজেলার এরুলিয়া এলাকায় বগুড়া-নওগাঁ মহাসড়কে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত নারী হলেন, সিরাজগঞ্জ সদর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের জুবলি বাগান এলাকার জাহিদ কবিরের মেয়ে ও রিয়াজুল হক টিটুর স্ত্রী **মোছা. রিতা খাতুন ওরফে নুপুর (৩৭)।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসির) গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে একটি বড় মাদকের চালান নওগাঁ থেকে বগুড়ার দিকে পাচার করা হচ্ছে। তথ্যের ভিত্তিতে বগুড়ার উপপরিচালক মোহা: জিললুর রহমানের নেতৃত্বে বগুড়া সদর উপজেলার এরুলিয়া এলাকায় বগুড়া-নওগাঁ মহাসড়কের পাশে অবস্থান নিয়ে নজরদারি শুরু করেন ডিএনসির সদস্যরা।

একপর্যায়ে নওগাঁ থেকে বগুড়াগামী নুর পরিবহনের (রেজি. নং: ঢাকা মেট্রো-জ-১১-২৮৮৭) একটি যাত্রীবাহী বাসে অভিযান চালানো হয়। বাসের সি-৪ আসনে টিকিটবিহীন অবস্থায় বসে থাকা ওই নারীর দেহ ও তার কোলে থাকা কালো রঙের ট্রাভেল ব্যাগ তল্লাশি করে চারটি কালো পলিথিনে মোড়ানো মোট ১ হাজার অ্যাম্পুল বুপ্রেনরফাইন (CUPIGESIC) ইনজেকশন** উদ্ধার করা হয়।

এ ছাড়া মাদক ব্যবসায় ব্যবহৃত একটি ওয়ালটন প্রিমো আর-৮ অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ও একটি সিমকার্ডও জব্দ করা হয়েছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) বগুড়ার উপপরিচালক জিললুর রহমান বলেন, “সরকার ঘোষিত মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। উদ্ধার হওয়া এই মাদকের চালানের সঙ্গে আর কারা জড়িত, তা গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। সম্পৃক্তদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনা হবে। কোনো মাদক কারবারিকেই ছাড় দেওয়া হবে না।”

তিনি আরও বলেন, “মাদক নির্মূলে জনসচেতনতার পাশাপাশি গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে। মাদক পাচার ও ব্যবসার বিরুদ্ধে কঠোর অবস্থান বজায় থাকবে এবং নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।”

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বগুড়া সদর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

খবর২৪ঘন্টা/মইসে

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team