1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
আদমদীঘিতে ডিএনসির অভিযানে গাঁজা-চোলাই মদসহ ৩ জন গ্রেপ্তার - খবর ২৪ ঘণ্টা
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৮:৪৪ অপরাহ্ন

আদমদীঘিতে ডিএনসির অভিযানে গাঁজা-চোলাই মদসহ ৩ জন গ্রেপ্তার

  • প্রকাশের সময় : শনিবার, ৪ জুলাই, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: বগুড়ার আদমদীঘি উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ১০০ গ্রাম গাঁজা ও ৪ লিটার চোলাই মদসহ তিনজনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেককে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়েছে। অর্থদণ্ড অনাদায়ে আরও ২ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।

শনিবার (৪ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলার কোলাগণিপুর গ্রামের নজরুল মণ্ডলের ছেলে মো. রমজান মণ্ডল (২৬), বগুড়ার আদমদীঘি উপজেলার ছাতিয়ান গ্রামের মাসুদ রানার ছেলে মো. টুটুল হোসেন (২৯) এবং নওগাঁ সদর উপজেলার শাহপুর গ্রামের মৃত ছায়ের আলীর ছেলে মো. আব্দুল মজিদ (৫০)।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বগুড়ার ‘খ’ সার্কেলের একটি আভিযানিক দল এবং আদমদীঘি উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট (ভূমি) মো. আশরাফুল ইসলামের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। অভিযানে আসামিদের কাছ থেকে উদ্ধার করা ১০০ গ্রাম গাঁজা ও ৪ লিটার চোলাই মদ ঘটনাস্থলেই আদালতের নির্দেশে ধ্বংস করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) বগুড়ার উপপরিচালক জিললুর রহমান বলেন, “মাদকের বিরুদ্ধে সরকারের ঘোষিত ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে ডিএনসির অভিযান নিয়মিতভাবে চলমান রয়েছে। সমাজ থেকে মাদকের বিস্তার রোধে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে। মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা অব্যাহত থাকবে। একই সঙ্গে মাদকমুক্ত সমাজ গঠনে সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করছি।”

 

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team