
নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর চারঘাট সীমান্তে অভিযান চালিয়ে ৫৯ বোতল ভারতীয় মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে অভিযানের সময় চোরাকারবারি কৌশলে পালিয়ে যেতে সক্ষম হয়েছে।
শনিবার (৪ জুলাই) আনুমানিক রাত ১০টার দিকে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি)-এর অধীনস্থ ইউসুফপুর বিওপির একটি আভিযানিক দল চারঘাট থানার টাংগন এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় চোরাকারবারির ফেলে রেখে যাওয়া একটি বস্তা তল্লাশি করে ৫৯ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়।
বিজিবি জানায়, অভিযানের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। ফলে তাকে আটক করা সম্ভব হয়নি।
জব্দ করা মাদকদ্রব্য চারঘাট থানায় জমা দেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।
এদিকে, পালিয়ে যাওয়া সংশ্লিষ্ট মাদক কারবারীকে শনাক্ত করতে এবং তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে বিজিবির গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
খবর২৪ঘন্টা/এসএফ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।