1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
ঠাকুরগাঁওয়ে সিএনজির ধাক্কায় নিহত ১ - খবর ২৪ ঘণ্টা
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:৩২ পূর্বাহ্ন

ঠাকুরগাঁওয়ে সিএনজির ধাক্কায় নিহত ১

  • প্রকাশের সময় : বুধবার, ৭ ফেব্রুয়ারী, ২০১৮

খবর২৪ঘণ্টা.কম, ডেস্ক: ঠাকুরগাঁওয়ের শিমুলতলী এলাকায় অটোরিকশার ধাক্কায় আরিফ (৪৫) নামে মোটরসাইকেলের এক আরোহী নিহত হয়েছেন।

বুধবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রুহিয়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। আরিফ জেলার আটোয়ারী উপজেলার শুকাতে গ্রামের হাবিবুর রহমানের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সন্ধ্যায় মোটরসাইকেলে করে ঠাকুরগাঁও থেকে আটোয়ারী যাচ্ছিলেন আরিফ। এসময় সিএনজি চালিত একটি অটোরিকশা মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে দায়িত্বরত চিকিৎসক ভবতোষ তাকে মৃত ঘোষণা করেন।

খবর২৪ঘণ্টা.কম/নজ 

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team