1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
জয়পুরহাটে এক ব্যক্তির মরদেহ উদ্ধার - খবর ২৪ ঘণ্টা
বুধবার, ১৭ জুন ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন

জয়পুরহাটে এক ব্যক্তির মরদেহ উদ্ধার

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩০ জানুয়ারী, ২০১৮

জয়পুরহাট প্রতিনিধিঃ জয়পুরহাটের কালাই উপজেলার মুড়াইল গ্রামের একটি পুকুর থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার বয়স আনুমানিক ৪৫ বছর।

মঙ্গলবার (৩০ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।

কালাই থানার উপ-পরিদর্শক (এসআই) সোলায়মান আলী  জানান, সকালে মুড়াইল গ্রামের শাহীন নামে একটি শিশু বাড়ির পাশের পুকুরে মরদেহটি ভাসতে দেখে স্থানীয়দের জানায়। পরে স্থানীয়রা পুলিশে খবর দিলে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতাল মর্গে পাঠায়।

তিনি আরো জানান, মরদেহে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। পুকুরে ডুবে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

খবর২৪ঘণ্টা.কম/রখ

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team