1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
আদমদীঘিতে গাঁজা ও টাপেন্টাডলসহ ২ জন গ্রেফতার - খবর ২৪ ঘণ্টা
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১১:২৩ অপরাহ্ন

আদমদীঘিতে গাঁজা ও টাপেন্টাডলসহ ২ জন গ্রেফতার

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: বগুড়ার আদমদীঘিতে মাদকবিরোধী পৃথক অভিযানে গাঁজা ও টাপেন্টাডল ট্যাবলেটসহ দুই যুবককে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) সন্ধ্যা ছয়টার দিকে আদমদীঘি উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন, আদমদীঘি উপজেলার রাইজোড় গ্রামের আব্দুস সোবাহানের ছেলে মো. রেদোয়ান হোসেন (২১) এবং উথরাইল আকন্দপাড়া গ্রামের গোলাম মতুজা টুকুর ছেলে মো. মেহেদী হাসান জয় (৩২)।

ডিএনসি বগুড়ার ‘খ’ সার্কেলের একটি আভিযানিক দল এবং আদমদীঘি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল ইসলামের নেতৃত্বে মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়। এ সময় দুইজনকে ১০০ গ্রাম গাঁজা ও দুই পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়।

পরে ভ্রাম্যমাণ আদালতে রেদোয়ান হোসেনকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা অর্থদণ্ড এবং মেহেদী হাসান জয়কে তিন দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

ডিএনসি বগুড়ার উপপরিচালক জিল্লুর রহমান বলেন, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে আদমদীঘিতে এ অভিযান পরিচালনা করা হয়েছে। মাদক নিয়ন্ত্রণে ডিএনসির অভিযান ও আইনগত কার্যক্রম অব্যাহত থাকবে। মাদকমুক্ত সমাজ গঠনে মাদক কারবারি ও সেবনকারীদের বিরুদ্ধে নিয়মিতভাবে অভিযান পরিচালনা করা হচ্ছে।

অভিযানে জব্দ করা মাদকদ্রব্য বিজ্ঞ ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ঘটনাস্থলেই ধ্বংস করা হয়।

খবর২৪ঘন্টা/মইসে

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team