1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
ঢাকা থেকে সৌদিগামী ১০৩ ফ্লাইট বাতিল - খবর ২৪ ঘণ্টা
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৮:১৩ অপরাহ্ন

ঢাকা থেকে সৌদিগামী ১০৩ ফ্লাইট বাতিল

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

নিউজ ডেস্ক: নিরাপত্তাজনিত কারণে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গত ৫ দিনে ১০৩টি ফ্লাইট বাতিল হয়েছে। ফ্লাইট বাতিলের কারণে এখন পর্যন্ত ১৫৭৭৯ জন যাত্রী আটকা পড়েছেন।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের জনসংযোগ বিভাগের সহকারী পরিচালক কাওছার মাহমুদ এই তথ্য জানান।

তিনি জানান, বাতিল হওয়া ফ্লাইটের মধ্যে সরাসরি ফ্লাইট রয়েছে ৪২টি। এর মধ্যে বিমানের ফ্লাইটের সংখ্যা ১৭টি, ইউএস-বাংলার ১০টি, সৌদিয়া এয়ারের ৮টি এবং রিয়াদ এয়ারের ৭টি।

ট্রানজিট ফ্লাইট বাতিল হয়েছে ৬১টি। এর মধ্যে ইন্ডিগোর ২২টি, সালাম এয়ারের ৭টি, ইজিপ্ট এয়ারের ১টি, এমিরেটস এয়ারের ১৪টি, কাতার এয়ারওয়েজের ৮টি, ফ্লাই দুবাইয়ের ৬টি এবং এয়ার ইন্ডিয়ার ৩টি।

বেবিচক জানায়, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এ অবস্থা চলতে থাকবে।

খবর২৪ঘন্টা/মইসে

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team