1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
গোদাগাড়ীতে ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প - খবর ২৪ ঘণ্টা
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১০:১১ অপরাহ্ন

গোদাগাড়ীতে ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প

  • প্রকাশের সময় : রবিবার, ২৬ জুলাই, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী জেলার গোদাগাড়ীতে দুর্যোগকালীন সময়ে ক্ষতিগ্রস্ত খামারিদের গবাদিপশুর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বিনামূল্যে ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প পরিচালনা করেছে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর।

রোববার (২৬ জুলাই) রাজশাহীর গোদাগাড়ী উপজেলার দেওপাড়া ইউনিয়নের চর আষাড়িয়াদহ এলাকায় আয়োজিত ক্যাম্পে চিকিৎসা সেবার পাশাপাশি কৃমিনাশক ও ভিটামিন ওষুধ বিতরণ এবং খামারিদের প্রয়োজনীয় পরামর্শ প্রদান করা হয়।

উপজেলা প্রাণিসম্পদ দপ্তর সূত্রে জানা যায়, এদিন ৭৯ জন খামারির মোট ৪৯২টি গবাদিপশু, যার মধ্যে গরু, ছাগল, ভেড়া ও মহিষ রয়েছে, সেগুলোর স্বাস্থ্য পরীক্ষা করে প্রয়োজন অনুযায়ী কৃমিনাশক ট্যাবলেট, ইনজেকশন ও ভিটামিন ওষুধ বিনামূল্যে বিতরণ করা হয়। একই সঙ্গে লাম্পি স্কিন ডিজিজে আক্রান্ত প্রায় ২০টি গরুর চিকিৎসা প্রদান করেন প্রাণিসম্পদ বিভাগের চিকিৎসকরা।

মেডিকেল ক্যাম্পে উপস্থিত থেকে সার্বিক কার্যক্রম তদারকি করেন গোদাগাড়ী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শায়লা শারমিন। এ সময় ভেটেরিনারি সার্জন ডা. ওয়ারেসুল হক, সিইএ প্রাণিপুষ্টি প্রকল্পের মো. দুররুল হুদা এবং এআই টেকনিশিয়ান মো. জলিল ও মো. আসলাম উপস্থিত ছিলেন।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শায়লা শারমিন বলেন, “দুর্যোগকালীন সময়ে গবাদিপশুর মধ্যে বিভিন্ন সংক্রামক ও পরজীবীজনিত রোগের ঝুঁকি বেড়ে যায়। এ সময় খামারিদের পাশে থেকে দ্রুত চিকিৎসা, প্রয়োজনীয় ওষুধ ও কারিগরি পরামর্শ প্রদান করা অত্যন্ত জরুরি। প্রাণিসম্পদ বিভাগের লক্ষ্য হলো প্রান্তিক খামারিদের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দেওয়া এবং গবাদিপশুর স্বাস্থ্য সুরক্ষার মাধ্যমে তাদের আর্থিক ক্ষতি কমিয়ে আনা। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।”

স্থানীয় খামারিরা বলেন, চরাঞ্চলের মতো দুর্গম এলাকায় বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প আয়োজন তাদের জন্য অত্যন্ত উপকারী হয়েছে। বিশেষ করে লাম্পি স্কিন ডিজিজে আক্রান্ত গবাদিপশুর তাৎক্ষণিক চিকিৎসা ও প্রয়োজনীয় ওষুধ পাওয়ায় তারা স্বস্তি পেয়েছেন। তারা নিয়মিতভাবে এ ধরনের ক্যাম্প আয়োজনের দাবি জানান।

প্রাণিসম্পদ বিভাগ জানিয়েছে, দুর্যোগকালীন সময়ে গবাদিপশুর রোগ প্রতিরোধ, উৎপাদনশীলতা বজায় রাখা এবং খামারিদের আর্থিক ক্ষতি কমাতে মাঠপর্যায়ে এ ধরনের বিশেষ ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প ধারাবাহিকভাবে পরিচালনা করা হবে।

 

খবর২৪ঘন্টা/এসএফ

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team