1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
ক্যামেরার সামনে নয়, ফসলের ক্ষেতে দাঁড়িয়ে রয়েছেন সানি লিওন! - খবর ২৪ ঘণ্টা
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০১:১১ অপরাহ্ন

ক্যামেরার সামনে নয়, ফসলের ক্ষেতে দাঁড়িয়ে রয়েছেন সানি লিওন!

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০১৮
khobor24ghonta.com

খবর ২৪ ঘণ্টা, বিনোদন ডেস্ক: ‘কত রঙ্গ দেখি দুনিয়ায়’! আগে চেষের জমিতে কাকতাড়ুয়া দাঁড় করানো হতো, যাতে কাক-পক্ষি ফসলের ক্ষতি না করে। আর এখন লাগানো হচ্ছে সানি লিওনের পোস্টার। এমনই অদ্ভুত কান্ড ঘটিয়েছেন এক কৃষক!

ঘটনাটি ঘটেছে অন্ধ্রপ্রদেশে। বান্দা কিন্দি গ্রামের কৃষক চেনচু, প্রায় পাঁচ একর ক্ষেতের মালিক। মূলত ফুলকপি আর বাঁধাকপি চাষ করেন তিনি। রাস্তার পাশেই তাঁর ক্ষেত। যার ফলে, পথচলতি লোকজন ক্ষেতের ফসলের প্রতি নজর দেয়। এমনটাই মনে করেন চেনচু।

সেই বাজে নজর থেকে বাঁচতে তিনি এক অভিনব উপায় ভাবলেন। এক সুন্দরী যুবতীর পোস্টার লাগালেন তাঁর ক্ষেতের সামনে। দৈর্ঘ্যে ৩ ফুট ও ৪ ফুট প্রস্থের সেই পোস্টারটি সানি লিওনের!

এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের খবর থেকে জানা গিয়েছে, সানি লিওনকে চেনেন না চেনচু। স্থানীয় এক সাইবার ক্যাফেতে গিয়ে তিনি বলেছিলেন, ‘‘এমন একটা ছবি দাও যেটা পথচলতি লোকদের দৃষ্টি আকর্ষণ করবে। সেই ছবি দেখলে তাঁরা আর আমার ক্ষেতের দিকে তাকাবে না।’’ তাঁর কথা মতোই একটি ছবি দেওয়া হয় সাইবার ক্যাফে থেকে।

তবে তিনি জানান, ‘‘এই উপায়টি এখনও পর্যন্ত কাজে দিয়েছে!’’ একটি সাক্ষাৎকারে তাঁকে জিঞ্জাসা করা হয়, ‘‘এই ঘটনার জন্য প্রশাসন যদি আপনাকে গ্রেফতার করে?’’ তিনি জানান, ‘‘প্রশাসন কোনওদিন ক্ষেত পর্যবেক্ষণে আসেনি এবং ভবিষ্যতেও আসবে না।’’

খবর ২৪ ঘণ্টা.কম/ জন

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team