1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
কারাগারে অসুস্থ কয়েদির ঢামেকে মৃত্যু - খবর ২৪ ঘণ্টা
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৮:৩০ পূর্বাহ্ন

কারাগারে অসুস্থ কয়েদির ঢামেকে মৃত্যু

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৯ জুন, ২০২৬

নিউজ ডেস্ক: ঢাকার কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হওয়ার পর ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরিফ মিয়া (৪০) নামে মৃত্যুদণ্ডপ্রাপ্ত একজন কয়েদির মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৯ জুন) দুপুর ১২টার দিকে ঢাকা মেডিকেলের সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এর আগে গত শুক্রবার (৫ জুন) কেন্দ্রীয় কারাগারে হঠাৎ অসুস্থ হলে কারা কর্তৃপক্ষের নির্দেশে ওই কয়েদিকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়।

কারাগার সূত্রে জানা যায়, আরিফ নরসিংদীর পলাশ উপজেলার কালিমপুর গ্রামের আলেক মিয়ার সন্তান। তিনি পলাশ থানার হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ছিলেন। তার কয়েদি নম্বর ৩৭৭০/এ।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি কারা কর্তৃপক্ষকে জানানো হয়েছে। একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের পর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

খবর২৪ঘন্টা/এসএফ

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team