
নিউজ ডেস্ক: পুলিশের ডিআইজি পদমর্যাদার পাঁচ কর্মকর্তাকে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) পদে পদোন্নতি দেওয়া হয়েছে। জাতীয় বেতন স্কেল, ২০১৫ অনুযায়ী গ্রেড-২ পদে তাদের এই পদোন্নতি দেওয়া হয়।
রোববার (২৩ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব তৌহিফ আহমেদ।
পদোন্নতি পাওয়া কর্মকর্তারা হলেন রাজারবাগের কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের পরিচালক ডিআইজি মোঃ সায়েদুর রহমান, ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত আইজিপি পদে চলতি দায়িত্বে থাকা মোঃ মাইনুল হাসান, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার ডিআইজি মোঃ ইসরাইল হাওলাদার, ঢাকা রেঞ্জের গোয়েন্দা শাখায় দায়িত্বরত ডিআইজি মোঃ ইকবাল হোসেন এবং পুলিশ অধিদফতরের ডিআইজি মোঃ কামরুল আহসান।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের উপযুক্ত কর্তৃপক্ষের মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বরাবর দ্রুত যোগদানপত্র জমা দিতে হবে। জনস্বার্থে জারি করা এ আদেশ সংশ্লিষ্ট পদে যোগদানের তারিখ থেকে কার্যকর হবে।
খবর২৪ঘন্টা/মইসে
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।